নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সংখ্যালঘুদের অধিকার এবং সামাজিক সাম্য নিয়ে আলোচনা সভা, কিন্তু সেই মঞ্চই হয়ে উঠল বিতর্কের কেন্দ্রবিন্দু। আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে পড়ুয়াদের একাংশের বয়কটের মুখে পড়লেন মহম্মদ সেলিম। তিনি মঞ্চে উঠতেই অনুষ্ঠানকক্ষ ছেড়ে বেরিয়ে যান বহু ছাত্রছাত্রী। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
বুধবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসের অডিটোরিয়ামে ‘সামাজিক সাম্য এবং সংখ্যালঘুদের অধিকার বিষয়ক গণতান্ত্রিক আলোচনা’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এছাড়াও, উপস্থিত ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তৃণমূল নেতা সামিরুল ইসলাম সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
অনুষ্ঠান চলাকালীন নওশাদ সিদ্দিকি বক্তব্য রাখার সময় মঞ্চে উঠেন মহম্মদ সেলিম। তাকে দেখামাত্রই উপস্থিত পড়ুয়াদের একাংশ অনুষ্ঠানকক্ষ থেকে বেরিয়ে যেতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে নওশাদ সিদ্দিকি বলেন, বাস ধরার তাড়াহুড়োর কারণেই পড়ুয়ারা বেরিয়ে যাচ্ছেন। তবে উপস্থিত কিছু ছাত্রছাত্রীর দাবি, সেলিমের উপস্থিতিতে অসন্তোষ থেকেই তারা অনুষ্ঠান বয়কট করেছেন।
এদিকে, এই ঘটনাকে হাতিয়ার করে কটাক্ষের সুর চড়িয়েছে শাসক দল। তাদের দাবি, এটি সেলিমের প্রতি ছাত্রদের অসন্তোষেরই প্রতিফলন। যদিও বিষয়টি নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি সেলিম নিজে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্ররাজনীতি এবং বৃহত্তর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের