নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজে চাঞ্চল্যকর ঘটনা। কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার হল দুই ব্যাগ ভর্তি বিপুল পরিমাণ নগদ টাকা। ব্যাগ খুলতেই দেখা যায়, ১০০ ও ৫০০ টাকার নোটের বান্ডিলের বড় অংশই উঁই পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত। শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এভাবে নগদ টাকা উদ্ধারের ঘটনায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার কলেজের ইউনিয়ন রুম পরিষ্কারের কাজ চলাকালীন আলমারির ভিতর থেকে দুটি বাক্স উদ্ধার হয়। বাক্স খুলে দেখা যায়, তার ভিতরে রয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা। দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে থাকায় নোটগুলির একটি বড় অংশ উঁই পোকার আক্রমণে নষ্ট হয়ে গেছে বলে জানা যায়। প্রাথমিক অনুমান, টাকার পরিমাণ লক্ষাধিক হতে পারে।
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতির মাধ্যমে আদায় করা অর্থই ইউনিয়ন রুমে লুকিয়ে রাখা হয়েছিল। যদিও এই অভিযোগের সত্যতা এখনও সরকারি ভাবে প্রমাণিত হয়নি, তবুও শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে নগদ টাকার এমন মজুত নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে।
এদিকে, এই ঘটনাকে নিয়ে কটাক্ষের সুর চড়িয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। তিনি বলেন, ' পার্থ চট্টোপাধ্যায় বাড়ি, কাউন্সিলরের পাটক্ষেত থেকে টাকা উদ্ধারের পর এবার কলেজের ইউনিয়ন রুমের আলমারির ভিতর থেকে টাকা উদ্ধার হল। সেই টাকা আবার উঁই পোকায় খাওয়া। কত টাকা থাকলে উঁইতে টাকা খায়?'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের