নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - পদ্মা নদীর ভাঙন রোধের কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হলো ২ শ্রমিকের। জখম হয়েছেন আরও ৩।মর্মান্তিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ গ্রামবাসীরা। আচমকা ঝড়বৃষ্টিতে কাজ চলাকালীন এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সোমবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় লালগোলায় । দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রশাসনের তরফে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে মৃতদের পরিবারের জন্য।
সূত্রের খবর , সোমবার বিকেলে রেনু বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় পদ্মা নদীর ভাঙনের কাজ করছিলেন ওই শ্রমিকরা। বিকেলে আচমকা ঝড়বৃষ্টি শুরু হওয়ার কারণে শ্রমিকরা কাছের একটি আমবাগানে আশ্রয় নেয়। সেই সময় কয়েকজন শ্রমিকের ওপর আচমকা বাজ পরে। ঘটনায় ৩ জন গুরুতর আহত ও ২ জন মারা যায় । তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতলে। সেখানে চিকিৎসকরা ২ জন ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম আমির শেখ (২৪) ও খুরশেদ সেখ (২২)। তাদের বাড়ি সমসেরগঞ্জ থানার ধুলিয়ান এলাকায়। আহত বাকি ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনা প্রসঙ্গে কাজ করতে যাওয়া শ্রমিক ইমাম শেখ বলেন, ' আচমকা ঝড়বৃষ্টিতে আমরা আশ্রয় নিই ক্যাম্পে গিয়ে। একসঙ্গে বসেছিলাম সকলে মিলে । কয়েকজন স্নান করছিল। বাকি কয়েকজন ঝড়ের মধ্যে আম কুড়োচ্ছিল। আচমকা ওদের ওপর বাজ পরে। তাড়াহুড়ো করে আমরা ওদের হসপিটালে নিয়ে যাই।'
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের