নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভাঙনের আগুনে কার্যত ছারখার তৃণমূল কংগ্রেস। রাজ্যে পালাবদলের পর থেকে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন একের পর এক বিধায়ক থেকে সাংসদ। একদিকে বঙ্গ রাজনীতিতে বিধায়করা যোগদান করছে ঋতব্রতের শিবিরে অপরদিকে, জাতীয় রাজনীতিতেও সেই একই ছবি দেখা যাচ্ছে। প্রায় ২০ জন সাংসদের এনডিএতে যোগদান নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে। এবার সেই একই তালিকায় নাম লেখাতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
শনিবার বঙ্গ রাজনীতিতে তোলপাড় ফেলে দেয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের বিষয়টি। এদিন শতাব্দী রায়ের সঙ্গে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর এরপর থেকেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের বিষয়টি নিয়ে কার্যত তোলপাড় ফেলেছে রাজ্য রাজনীতিতে। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।
সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে কুণাল ঘোষ বলেন, ' মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে ওনাকে পদ দিয়েছিলেন। আমাদের অনেকের আপত্তি থাকা সত্ত্বেও ওনাকে বড় দায়িত্ব দিয়েছিল মানুষ বিশ্বাস করেই তো দায়িত্ব দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা প্রাপ্য ছিল। এনার জন্য একসময় তাপস রায়, সজল ঘোষের মতন লোকেরা দলে নির্যাতিত হয়েছে। অনেক যোগ্য কর্মী তাদের প্রাপ্য সম্মান পায়নি।'
সুদীপকে নিশানা করে কুণাল ঘোষ আরও বলেন, ' উনি উত্তর কলকাতা থেকে বিজেপি বিরোধী ভোটে জিতেছিলেন। আজ দলের কোনো পদ না ছেড়ে ওনাকে চলে গেলেন। আর উনি যাওয়া মনে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রী। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবার বিজেপি একটা ভ্রাম্যমান বিউটি পার্লারও পাবে। এনাদের মতন লোকেরাই দলকে শেষ করেছে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের