নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া -আমাদের পাড়া আমাদের সমাধান , কর্মসূচিতে এবার অভিনব পদক্ষেপ। স্কুলের মিডডে মিল খাবার জায়গায় শেড তৈরির জন্য আবেদন এক খুদে পড়ুয়ার। সেই আবেদনে সারা দিলেন উপস্থিত মৎস্য দফতরের তৃণমুল মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী
স্থানীয় সূত্রের খবর , প্রতিদিন বিদ্যালয়ে মিড-ডে মিল দেওয়া হলেও ছাত্রছাত্রীদের বসে খাওয়ার জন্য কোনো শেড নেই। ফলে প্রচণ্ড রোদে বা বর্ষার দিনে খাবার খাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। এতে ছোট ছোট বাচ্চাদের খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত তেঁতুলমুড়ি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র শেখ অয়ন আহমেদ মঞ্চের সামনে দাঁড়িয়ে মাইক হাতে বিদ্যালয়ের এই সমস্যার কথা তুলে ধরে। ক্ষুদে শিক্ষার্থীর আবেদনে উপস্থিত মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকরা তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করেন। পরে ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আশ্বাস দেন , খুব দ্রুত তাদের বিদ্যালয়ের জন্য মিডডে মিল শেড নির্মাণের ব্যবস্থা করা হবে।
তৃণমুল নেতা ইন্দাস সভাপতি চন্দন রক্ষিত বলেন , জেলা পরিষদ , ব্লক সবাই বড় বড় কাজ করেন কিন্তু গ্রামে এখনো অনেক কাজ বাকি আছে যে কাজ গুলো ছোট ছোট , কিন্তু মানুষের প্রয়োজনীয় সেই কাজ গুলো যদি না করা হয় তাহলে মানুষ কষ্ট পাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে মানুষের সেই মৌলিক সমস্যার সমাধান হবে। আশ্বাস পেয়ে আনন্দিত হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও গ্রামবাসীরাও।
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ
মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা
৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ
উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...