নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পরিবহন ব্যবস্থার এক নতুন যুগান্ত চালু হল তিনটি মেট্রো রুটের উদ্বোধনের মাধ্যমে। শুক্রবার প্রধানমন্ত্রী যশোর রোড মেট্রো স্টেশন থেকে এই মেট্রোর উদ্বোধন করেন। মেট্রো উদ্বোধনের পর দমদমে রাজনৈতিক সভায় ভাষণ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সভামঞ্চ থেকে আজ ফের একবার শাসক দল ও মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর , সাড়ে তিন মাসে এই নিয়ে তিনবার বঙ্গ সফর প্রধানমন্ত্রীর। যশোর রোড মেট্রো স্টেশন থেকে তিনটি রুটের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। দমদমের রাজনৈতিক সভা থেকে ফের একবার শাসক দল ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। প্রথমেই তিনি সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা বলে সম্মোধন করেন। এরপরেই তিনি অনুপ্রবেশকারী ইস্যুতে সরব হন। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করে শুভেন্দু অধিকারী বলেন, ' এই রাজ্যের ভ্রষ্টকারী ও তুষ্টিকরণের সরকার সীমান্তে ৫৪০ কিলোমিটার জমি ভারত সরকারকে না দিয়ে অবৈধ বাংলাদেশি ও অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে পশ্চিমবঙ্গ নষ্ট করার চেষ্টা করছে। আপনাকে এই অনুপ্রবেশকারীদের বাংলায় আসা বন্ধ করতে হবে।'
শুভেন্দু অধিকারী আরও বলেন, ' আমাদের প্রধানমন্ত্রী পেরেছে ওয়াকফ আইন নিয়ে আসতে। আপনিই সুপ্রিম কোর্টের নিয়ম মেনে আমাদের রাম মন্দির দিয়েছেন। আর শ্যামাপ্রসাদের এই বাংলাকে আপনাকেই বাঁচাতে হবে। এই অত্যাচারি মমতার হাত থেকে বাংলার মানুষকে বাঁচাতে আপনিই পারবেন। আমরা বাংলার মানুষ ভালো থাকতে চাই ভালোভাবে বাঁচতে চাই।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের