নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের একবার প্রকাশ্যে এলো বিজেপির অন্তর্দ্বন্দ্ব। আগামীকাল দমদমে মেট্রোর উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি বিজেপি নেতা দিলীপ ঘোষ। এই নিয়ে বৃহস্পতিবার সকালে নিজেই বিষয়টি খোলসা করলেন তিনি।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে দিলীপ ঘোষকে নিয়ে বিজেপির মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব লেগেই আছে। মাঝে তৃণমূলে যোগদানের বিষয়েও গুঞ্জন উঠে। কিন্তু শমীক ভট্টাচার্য নতুন করে বিজেপির রাজ্য সভাপতি হওয়ায় নতুন করে দিলীপ ঘোষের পুরোনো মর্যাদায় ফেরার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু কলকাতায় প্রধানমন্ত্রীর সভার আগেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। আগামীকাল ২২ আগস্ট প্রধানমন্ত্রী দমদমে মেট্রো উদ্বোধনের অনুষ্ঠানে আসছেন। যেখানে উপস্থিত থাকবে রাজ্য বিজেপির সমস্ত বড় নেতৃত্বরা। কিন্তু পূর্বের মতন এই অনুষ্ঠানেও আমন্ত্রণ পেলেন না বিজেপির হাইপ্রোফাইল নেতা দিলীপ ঘোষ।
এই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, 'আমাকে আমন্ত্রণ জানানো হয়নি। তাই যাবো না। এটা তো সরকারি একটা কর্মসূচি তো সেখানে আমন্ত্রণ না জানালে আমি নাও যেতে পারি। দলীয় কর্মসূচি সেখানে কে যাবে না যাবে সেটা সম্পূর্ণ ভাবে দল ঠিক করে দেয়। আর আমি কোথায় যাবো না যাবো সেটাও আমার ব্যক্তিগত ব্যাপার।'
পাশাপাশি, নওশাদ সিদ্দিকির গ্রেফতারির প্রসঙ্গেও তিনি বলেন, 'ওরা চাইছে না সংখ্যালঘু ভোট হোক বা বিরোধীরা বেশি সক্রিয় হোক। সবাই বলছে দেশের নাকি গণতন্ত্র নষ্ট হবে। যেখানে একজন বিধায়কেরই প্রতিবাদ করার কোনো অধিকার নেই। তাকে জেলে থাকতে হয় সেখানে বোঝাই যাচ্ছে বাংলার পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের