নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল কংগ্রেসের ভাঙনের আবহে আরও এক বড় ধাক্কা। এবার দলের প্রাথমিক সদস্যপদ থেকেই ইস্তফা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান নেতা মানস ভুঁইয়া। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং দলের গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচিত এই নেতার পদত্যাগ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
রাজ্য রাজনীতিতে মানস ভুঁইয়া এক পরিচিত নাম। কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়ে দীর্ঘ সময় ধরে সক্রিয় রাজনীতি করেছেন তিনি। মন্ত্রীত্ব সামলানোর পাশাপাশি সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বেও ছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তার অসন্তোষ প্রকাশ্যে আসতে শুরু করে। কয়েকদিন আগেই তিনি শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছিলেন। পাশাপাশি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাজের প্রশংসাও করতে শোনা যায় তার মুখে।
অনেকেই মনে করছিলেন দলের সঙ্গে তার দূরত্ব বাড়ছে। আর সেই জল্পনাকে সত্যি করেই শনিবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন মানস ভুঁইয়া। পদত্যাগপত্রে তিনি জানান, ' আমার শিক্ষা, আমার জীবন, আমার আদর্শ বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাচ্ছে না। তাই আমি তৃণমূলের প্রাথমিক সদস্যপদ ত্যাগ করলাম।' তিনি আরও জানিয়েছেন, নিজের পদত্যাগপত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের