নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অকালপ্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শুটিং করতে গিয়ে তালসারির জলে ডুবে মৃত্যু হয় তাঁর। রাহুলের অকালপ্রয়াণে শোকস্তব্ধ সিনেদুনিয়া-সহ রাজনৈতিক মহল। বামফ্রন্টের নেতা নেত্রীদের সঙ্গেও ভাল সম্পর্ক ছিল রাহুলের। রাহুলের মৃত্যু সংবাদ শুনতেই ভেঙে পড়েছেন সিপিআইএম নেতা তথা অভিনেতা বাদশা মৈত্র। রাহুলকে ভাই হিসেবে ভালবাসতেন তিনি।
রাহুলের প্রয়াণের খবর শুনেই একসঙ্গে মিছিলে হাঁটার কথা মনে পড়ে যায় বাদশার। মনে পড়ে আরও ছোটবেলার কিছু কথা। বাদশা বলেছেন , "কিছু বলার নেই আমার। জানি না কী বলব। এটা কোনও খবর হল? রবি ওঝার প্রোডাকশনের সময় থেকে ওকে চিনি। তখন অনেক ছোট। আমি ওকে বাচ্চা বাচ্চা দেখে জিজ্ঞাসা করেছিলাম তুই কোন ক্লাসে পড়িস, আমাকে বলেছিল কলেজে পড়ি। আর আজকে এই খবর। সত্যি বলতে আমার কথা বলার কোনও ভাষা নেই।"
শুটিংয়ে নিরাপত্তা নিয়ে বাদশা মৈত্র বলেছেন , "আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে সেভাবে কোনও নিরাপত্তা থাকে না। সুপারস্টারদের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা হয়। কিন্তু তাছাড়া সেভাবে কোনও নিরাপত্তা আলাদা করে কিছু থাকে না। তবে প্রত্যেককেই একটু সজাগ থাকা প্রয়োজন। আদৌ কি হয়েছিল তা জানি না। এখন মনটা একবারেই ভাল লাগছে না।"
উল্লেখ্য , দীঘা সংলগ্ন তালসারির সমুদ্রে শুটিং করতে গিয়েই জলে তলিয়ে যান। বেশকিছুক্ষণ জলের তলায় ছিলেন। এরপর ফিরে না আসায় জলে নেমে টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন। দীঘা হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে অভিনেতার। দীঘা হাসপাতালেই ময়নাতদন্ত হবে অভিনেতার। গীতা এলএলবি'র পর 'ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে তালসারিতে গিয়েছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়।
অনুরাগ কাশ্যপ তার জীবন ও কর্মজীবন নিয়ে একটি বই প্রকাশের ঘোষণা হতেই সেই প্রসঙ্গেই সামনে এসেছে এক পুরনো ঘটনার উল্লেখ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে' স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন জিমে গুলি চালানোর ঘটনায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।
এই কমিটিতে জায়গা পেয়েছেন দেব ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
অভিনেতা তথা বিধায়ক 'রুদ্রনীল ঘোষের' নেতৃত্বে ১৭ জুন এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা হয়।
২০০৭ সালের একটি বহুচর্চিত ছবি, যেখানে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
সম্প্রতি ইশান খাট্টর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নিয়ে নানা ব্যক্তিগত ও পেশাগত প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন।
টেলিভিশনের জনপ্রিয় মুখ নবনীতা দাসকে নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা