নিজস্ব প্রতিনিধি , হাওড়া - শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই মনে গেঁথে গিয়েছিল দেশছাড়া হয়ে যাওয়ার ভয়। সেই আতঙ্কই শেষমেশ কেড়ে নিল প্রাণ। SIR সংক্রান্ত নোটিশ পাওয়ার পর মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
মৃতের নাম শেখ জামাত আলি, বয়স ৭০ বছর। দীর্ঘদিন ধরেই হাওড়ার গ্রামীণ এলাকায় স্ত্রী ও সন্তানদের সঙ্গে বসবাস করতেন তিনি। জীবিকা নির্বাহ করতেন ভিক্ষাবৃত্তির মাধ্যমে। পরিবারের দাবি, প্রায় পাঁচ দশক ধরে ভোট দিয়ে আসছেন জামাত আলি। তবে ২০০২ সালের ভোটার তালিকায় তার নাম না থাকায় সম্প্রতি SIR শুনানির নোটিশ পান তিনি। রবিবার বিকেলে স্থানীয় BLO তার বাড়িতে গিয়ে জানান, তাকে নির্দিষ্ট দিনে শুনানিতে হাজিরা দিতে হবে। সেই খবর পাওয়ার পর থেকেই প্রবল মানসিক চাপে ভুগতে শুরু করেন বৃদ্ধ।
পরিবারের দাবি, নোটিশ পাওয়ার পর থেকেই বৃদ্ধ বারবার বলতেন, 'আমায় কি বাংলাদেশে পাঠিয়ে দেবে?' সেই আতঙ্ক নিয়েই রাত কেটে যায়। রাত সাড়ে তিনটে নাগাদ অসুস্থ হয়ে পড়েন শেখ জামাত আলি। দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলেও তাকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসকদের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের পক্ষ থেকে বৃদ্ধের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, SIR আতঙ্কেই এই পরিণতি বৃদ্ধের।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের