নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন - চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে বিদ্রোহের আগুনে জ্বলছে ইরান। আয়াতোল্লা আলি খামেনেই সরকারের পতনের দাবি ইরানবাসীর। এই আবহে ইরান-আমেরিকার মধ্যে সংঘাত চরমে। ফের ইরানকে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমায় খুন করলে, ইরানকে ধূলিসাৎ করবে আমেরিকা।“
এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ““আমি খুব স্পষ্ট নির্দেশ দিয়ে রেখেছি। আমার কিছু হলে, মার্কিন সেনা দুনিয়া থেকে ইরানকে মুছে দেবে।“ মঙ্গলবার ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি বলেন, “ট্রাম্প জানেন যে আমাদের নেতার দিকে যদি কোনও আগ্রাসনের হাত বাড়ানো হয় তাহলে আমরা কেবল সেই হাতটিই কেটে ফেলব না। বরং তাদের বিশ্বে আগুন ধরিয়ে দেব।”
এর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেছিলেন, “ইরানে এখন নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। খামেনেই দোষী। ইরানকে ধ্বংস করতে তিনি বদ্ধপরিকর। দেশে যেভাবে তিনি হিংসা ছড়াচ্ছেন, আগে এরকম দেখা যায়নি। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। সময় এসেছে দেশে নেতৃত্ব বদলের। নেতৃত্বের মধ্যে শ্রদ্ধা থাকে। ভয় বা মৃত্যু নয়। ইরানের সর্বোচ্চ নেতা শাসনের জন্য অযোগ্য।“
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “খামেনেই একজন অসুস্থ। তাঁর উচিত দেশকে সঠিকভাবে পরিচালনা করা এবং মানুষ হত্যা বন্ধ করা। দুর্বল নেতৃত্বের কারণে ইরান বসবাসের অযোগ্য।“ উল্লেখ্য, বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা এবং বিচ্ছিন্ন করে দেওয়া হয় টেলিফোন লাইনের সংযোগ। তেহরান, মাশহাদ সহ মোট ৪০ টি শহরে প্রতিবাদে পথে নেমেছে সে দেশের অগণিত মানুষ।
অজ্ঞাত বন্দুকবাজের নিশানায় ভারতবিরোধী জঙ্গিরা, খোদ লস্করের দাবিতে বাড়ছে রহস্য
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের