নিজস্ব প্রতিনিধি, মস্কো – সম্প্রতি শুল্ক চাপানো নিয়ে আমেরিকা-ভারতের বন্ধুত্বে চিড় ধরেছে। এই আবহে বৃহস্পতিবার প্রিয় বন্ধু রাশিয়ার সঙ্গে আরও মজবুত সম্পর্কের বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। ভারতীয় অংশীদারদের সঙ্গে রুশ সংস্থাগুলিকে কাজের জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
সূত্রের খবর, মস্কো সফরে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। সেখানে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভের পাশে বসে বিদেশমন্ত্রী বার্তা দেন, “রাশিয়ার সঙ্গে আরও মজবুত বাণিজ্য সম্পর্ক গড়তে হবে আমাদের। আরও বেশি কাজ করা এবং অন্য রকম কাজ করা আমাদের মন্ত্র হওয়া উচিত।“
তিনি আরও বলেন, “শুল্ক এবং অন্য বাধার অপরাসণে সরবরাহ সহজ করতে হবে। আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহন করিডোর, উত্তর সমুদ্রপথ এবং চেন্নাই-ভ্লাদিভোস্তক করিডোরের মাধ্যমে যোগাযোগ বাড়াতে হবে। উভয় সংস্থাগুলির আর্থিক বিনিময় মসৃণ করতে হবে।“ ইতিমধ্যেই সাম্প্রতিক বৈঠকে মুক্ত বাণিজ্য চুক্তির শর্তাবলী চূড়ান্ত করেছে মস্কো।
উল্লেখ্য, গত মাসে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর আবার রাশিয়ার থেকে তেল আমদানির ‘অপরাধে’ ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপায় আমেরিকা।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের