নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - আমেরিকা-ইরান সংঘাতের আবহে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে এল। আমেরিকার দাবি, মার্কিন হামলা থেকে নিজেদের সামরিক সম্পদ রক্ষা করতে পাকিস্তানের নুর খান বায়ুসেনা ঘাঁটিতে একাধিক যুদ্ধবিমান লুকিয়ে রেখেছিল তেহরান। সিবিএস নিউজ়ে প্রকাশিত এই চাঞ্চল্যকর তথ্যের পর শাহবাজ় শরিফ সরকারের তথাকথিত ‘নিরপেক্ষ’ ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে তোলপাড় শুরু হয়েছে।
সূত্রের খবর, এপ্রিলের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। এর ঠিক পরেই পাকিস্তানের রাওয়ালপিন্ডির কাছে নুর খান ঘাঁটিতে বেশ কয়েকটি যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম সরিয়ে নিয়ে যায় ইরান। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, ওই ঘাঁটিতে ইরানের বায়ুসেনার নজরদারি বিমান আরসি-১৩০, পণ্যবাহী যুদ্ধবিমান লকহিড সি-১৩০ হারকিউলিস রাখা হয়েছিল।
মূলত আমেরিকার বিধ্বংসী আক্রমণের হাত থেকে নিজেদের বায়ুসেনাকে রক্ষা করতেই ইরান এই পদক্ষেপ নিয়েছিল বলে দাবি করা হচ্ছে। শুধু পাকিস্তানই নয়, আফগানিস্তানের কাবুল ও হেরাট বিমানবন্দরেও ইরানের বিমান লুকিয়ে রাখার খবর প্রকাশ্যে এসেছে। এর আগে ইজ়রায়েলও অভিযোগ তুলেছিল, পাকিস্তানের লশকর-এ-তৈবার সঙ্গে হামাসের ঘনিষ্ঠতা বাড়ছে। ফলে মধ্যস্থতাকারী হিসেবে ইসলামাবাদের বিশ্বাসযোগ্যতা এখন খাদের কিনারে।
এই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে আসার পর আমেরিকার সেনেটর লিন্ডসে গ্রাহাম এক সাক্ষাৎকারে জানান, ‘এই রিপোর্ট যদি সত্য হয়, তবে ইরান ও আমেরিকার মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা আমাদের পুনরায় গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা উচিত। ইজ়রায়েলকে নিয়ে পাকিস্তানের সামরিক কর্তারা আগে যা বলেছিলেন, তারপর এই ঘটনায় আমি মোটেও বিস্মিত নই। একজন মধ্যস্থতাকারী হিসেবে একপক্ষকে সামরিক আশ্রয় দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইসলামাবাদ আসলে নিরপেক্ষতার নাটক করছে কি না, তা খতিয়ে দেখার সময় এসেছে'।
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...