নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার উঠল আমফান ত্রাণ দুর্নীতির গুরুতর অভিযোগ। আমফানের পর ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ ত্রাণের অর্থ বণ্টনে তছরূপের অভিযোগ তুলে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ববি। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনায় নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।
অভিযোগকারীর দাবি, আমফানে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও বাড়ি মেরামতির জন্য কেন্দ্রীয় সরকার যে বিপুল পরিমাণ আর্থিক সাহায্য পাঠিয়েছিল, তার একটি বড় অংশ প্রকৃত উপভোক্তাদের হাতে পৌঁছায়নি। বরং সেই অর্থ তৃণমূলের একাংশ নেতা-কর্মী এবং প্রশাসনিক স্তরের ব্যক্তিদের যোগসাজশে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। অভিজিৎ দাস ওরফে ববির দাবি, বিষ্ণুপুর-১ ব্লকে ক্ষতিগ্রস্ত ৩১ হাজার পরিবারের জন্য ২৫ কোটি ৮০ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ হয়েছিল। কিন্তু সরকারি নথিতে উপভোক্তার সংখ্যা দেখানো হয়েছে ৩৪ হাজার।
একইভাবে বিষ্ণুপুর-২ ব্লকেও প্রায় ৩২ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, একাধিক ক্ষেত্রে একই মোবাইল নম্বর ব্যবহার করে বহুজনের নামে টাকা তোলা হয়েছে। কোথাও একই ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাধিক ব্যক্তির অনুদান জমা পড়েছে, আবার কোথাও একই পরিবারের বহু সদস্যকে পৃথক উপভোক্তা দেখিয়ে সরকারি অর্থ বরাদ্দ করা হয়েছে। বিজেপি নেতা জানিয়েছেন, শুধুমাত্র বিষ্ণুপুর থানাতেই নয়, ডায়মন্ড হারবার সাংসদ এলাকার প্রতিটি থানায় পর্যায়ক্রমে অভিযোগ দায়ের করা হবে।
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ
মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা
৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ
উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে
রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...