নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির হয়ে কোর্টে সওয়াল করলেন সিপিএম নেতা তথা বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। বিষয়টিকে ঘিরে তাকে তীব্র আক্রমণ শানালেন বামনেতা শতরূপ ঘোষ। দলের নেতা-কর্মীদের একাংশও তার বিরুদ্ধে চর্চা শুরু করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে অস্বস্তি তৈরি হয়েছে। একইসঙ্গে শুরু হয়েছে জোর বিতর্ক।
সম্প্রতি আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন দেবরাজ ও অদিতি। তাদের হয়ে আদালতে আগাম জামিনের আর্জি জানানো হয়েছিল। সেই আর্জি জানিয়ে সওয়াল করেছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, তিনি সর্বদা দুর্নীতির বিরুদ্ধে সরব থাকেন। সেই প্রবীণ বামনেতা কীভাবে দুর্নীতিগ্রস্তদের হয়ে আদালতে দাঁড়ালেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যার জেরে দলের অন্দরেই ক্ষোভ তৈরি হয়েছে।
এবার এই ইস্যুতে মুখ খুলেছেন তরুণ বামনেতা শতরূপ ঘোষ। তিনি সরাসরি দলের বর্ষীয়ান নেতার বিরোধিতা করেননি। তবে তিনি স্পষ্ট জানান, ব্যক্তিগতভাবে বিষয়টিকে তিনি মোটেও ভালোভাবে নিচ্ছেন না। শতরূপ মনে করিয়ে দেন যে, আগে বিকাশ ভট্টাচার্য অর্জুন সিংয়ের হয়েও মামলা লড়েছেন। এই মামলা লড়া নিয়ে ক্ষোভ তৈরি হওয়ায় এখন প্রশ্ন উঠেছে। এবার দল যদি মনে করে উত্তর দেওয়ার দরকার, তবে শীর্ষ নেতারা আলোচনা করবেন। তারা এই বিষয়ে বক্তব্য রাখবেন। তবে শতরূপ বক্তব্য রাখেন, বিকাশ ভট্টাচার্যের লড়া মামলাতেই পার্থ চট্টোপাধ্যায়রা একসময় জেল খেটেছেন।
বিকাশ ভট্টাচার্যের কোর্ট রুমে লড়া এই মামলা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন শতরূপ ঘোষ। তিনি প্রকাশ্যেই বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে চাই বিকাশদা এই মামলায় হেরে যাক'। অন্যদিকে নিজের কাজের স্বপক্ষে ক্রমাগত যুক্তি দিয়ে চলেছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। বারবার নিজের অবস্থান স্পষ্ট করে বর্ষীয়ান এই আইনজীবী দাবি করেন, ‘আমি পেশায় একজন আইনজীবী। মামলা লড়া নিয়ে কেন এত বিতর্ক হচ্ছে, তা আমি বুঝতেই পারছি না। যারা এই নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করছে, তারা আসলে অত্যন্ত অবুঝ'।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের