নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সকাল থেকে শহরজুড়ে যেন লুকোচুরি। কখনও আলিপুর, কখনও রাসবিহারী, আবার কখনও রবীন্দ্র সরোবর একাধিক জায়গায় দেখা মিললেও সংবাদমাধ্যমের ক্যামেরা এড়াতেই ব্যস্ত প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। রাজনৈতিক ভবিষ্যৎ, দলীয় টানাপোড়েন এবং মেসি-কাণ্ড প্রতিটি প্রশ্নের মুখে কার্যত নীরব থাকলেন তিনি। বারবার প্রশ্নের মুখে পড়েও কার্যত কোনও স্পষ্ট অবস্থান জানালেন না অরূপ বিশ্বাস।
বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে দেখা যায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। সংবাদমাধ্যম তার কাছে পৌঁছলেই বারবার অনুরোধ করেন, যেন তার ছবি বা ভিডিও না তোলা হয়। এই ঘটনাকে ঘিরে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে টানটান উত্তেজনা। যদিও একাধিকবার সাংবাদিকদের মুখোমুখি হন অরূপ বিশ্বাস। তাঁকে প্রশ্ন করা হয়, তিনি এখনও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন? জবাবে সংক্ষিপ্ত মন্তব্য, 'আমি এখন কিছু বলব না।'
তৃণমূলের দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করার আবেদন কেন করা হয়েছে এই প্রশ্নের উত্তরে তিনি জানান, দল তাকে কোষাধ্যক্ষের পদ থেকে সরিয়ে দিয়েছে। এই বিষয়ে পরে বিস্তারিত জানাতে সাংবাদিক বৈঠক করবেন বলেও ইঙ্গিত দেন প্রাক্তন মন্ত্রী। অন্যদিকে বহুচর্চিত ‘মেসি-কাণ্ড’ নিয়ে প্রশ্ন করা হলে অরূপ বিশ্বাস বলেন, 'বিষয়টি বিচারাধীন। এখন কিছু বলব না, পরে সব বলব।' অর্থাৎ, প্রতিটি গুরুত্বপূর্ণ ইস্যুতেই আপাতত মুখে কুলুপ এঁটেছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী।
ঋতব্রতের সমর্থন ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে
আইনজীবীদের অধিকাংশ বিক্ষোভ দেখাতে থাকে আদালতের বাইরে
২০ জুন গঙ্গাবক্ষে হতে চলেছে বিশেষ অনুষ্ঠান
যদিও ঠিক কোন বিষয়ে এই তদন্ত সে ব্যাপারে কিছু জানা যায়নি
মমতার বাড়ির দরজা থেকেই ফিরলেন নতুন PSO
মমতা ব্যানার্জীর নিরাপত্তারক্ষী ফিরিয়ে দেওয়ার আর্জি জানান বিধায়করা
বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ সিবিআই দফতরে হাজিরা দেন নির্মল ঘোষ
বিরোধী দলনেতা পদে বহাল থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
আগামী ২২ জুন রাজ্য বাজেট পেশ
বুধবার রক্ষাকবচ প্রত্যাহার করে নেয় আদালত
বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ ফলাফল প্রকাশিত হবে
নতুন যুগে প্রবেশ করছে রাজ্য পুলিশ
আগামী সপ্তাহেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে
আপাতত জুন মাসে উচ্ছেদ করা যাবে না হকারদের
গুটিকয়েক নেতাকে নিয়েই মিছিলে হাঁটেন মমতা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...