নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যুবনেতা প্রতীক উর রহমান দল ছাড়তেই সিপিএমের অন্দরে ক্রমশই অস্বস্তি ও মতভেদ বাড়তে শুরু করেছে। আর এবার তা সরাসরি প্রকাশ্যে এল সাংবাদিক সম্মেলনে। প্রতীক উর রহমানকে ঘিরে প্রশ্ন উঠতেই মেজাজ হারালেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। প্রতীককে ঘিরে তার এই প্রতিক্রিয়া স্বাভাবিক ভাবে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে।
শুক্রবার সিপিএমের রাজ্য কমিটির দুদিনের বৈঠক শেষ করে সাংবাদিক সম্মেলন করেন মহম্মদ সেলিম। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের কর্মসূচি, সংগঠন মজবুত করা এবং রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে, আসন্ন নির্বাচনে তৃণমূল ও বিজেপির থেকে সমদূরত্ব বজায় রেখে ধর্মনিরপেক্ষ শক্তিগুলির সঙ্গে আলোচনায় আগ্রহী বলেও স্পষ্ট করেন সিপিএম রাজ্য সম্পাদক।
তবে সাংবাদিক সম্মেলনে যুবনেতা প্রতীক উর রহমানকে নিয়ে দলের অবস্থান জানতে চাওয়া হলে স্পষ্ট বিরক্তি প্রকাশ করেন সেলিম। তিনি বলেন, 'আমি কারও শুনানির জন্য বসিনি। আমি রায় দেব কী করে। এখানে কেউ ফরিয়াদ করেনি। সাংবাদিক সম্মেলন এসবের জায়গা নয়।' যদিও পরে বিষয়টি নিয়ে সেলিম বলেন, ' গত দেড় থেকে দু মাসে প্রতীক উর রহমানের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে এবং সেই অভিযোগ দলীয় অভ্যন্তরীণ কমিটির কাছে পাঠানো হয়েছে।'
সেলিম আরও বলেন, ' আমি নিজেও সেই সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করেছিলাম। কিন্তু তার পর থেকেই সম্পর্কের অবনতি ঘটে। সংবাদমাধ্যম থেকে জানলাম, ও নাকি অন্যান্য দলের সঙ্গে যোগাযোগ করেছে। এনিয়ে এবার দল সিদ্ধান্ত নেবে। যখন তা নেওয়া হবে, আপনাদের জানানো হবে।'
সিপিএম রাজ্য সম্পাদক আরও বলেন, ' প্রতীকের ব্র্যান্ড ভ্যালু সিপিএম থেকেই তৈরি হয়েছে। এই ধরনের কর্মীদের হারালে সন্তানহারা হওয়ার সমান বেদনা হয়। মা সন্তানের মৃতদেহ আগলে রাখে। অনেক কর্মী সমর্থক আন্দোলনের মধ্যে দিয়ে একটা দল গড়ে উঠে। সেখানে এরম একটা যুবনেতাকে হারানো সত্যিই বেদনাদায়ক।'
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা