নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই প্রশাসনিক স্তরে বড় রদবদল পশ্চিমবঙ্গে। কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হল সুপ্রতীম সরকারকে। তার জায়গায় দায়িত্ব নিলেন অজয় নন্দা। দায়িত্ব নিয়েই নতুন নগরপালের স্পষ্ট বার্তা, ' আই মাস্ট নট ফেল।'
নির্বাচন ঘোষণার পরপরই প্রশাসনে একাধিক বদল আনে নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্ত অনুযায়ী কলকাতার পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পান অজয় নন্দা। কমিশনের নির্দেশ ছিল, যাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে তাদের সবাইকে এদিন দুপুর ৩টের মধ্যেই দায়িত্ব গ্রহণ করতে হবে। দায়িত্ব নেওয়ার পরই নির্বাচনের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বার্তা দেন নতুন নগরপাল। তার কথায়, প্রতিটি নির্বাচনই চ্যালেঞ্জিং হলেও সেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে কলকাতা পুলিশ।
সম্প্রতি গিরিশ পার্ক এলাকায় রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা চালানোর ঘটনাকে ‘খুবই খারাপ’ বলে উল্লেখ করেন তিনি। অজয় নন্দা জানান, ' গিরিশ পার্কে যে ঘটনা ঘটেছে সেই অত্যন্ত খারাপ। পুলিশ ব্যবস্থা নিচ্ছে। ঘটনার যথাযথ ফলোআপ রাখা হচ্ছে।' আসন্ন নির্বাচন নিয়েও আশ্বাস দিয়েছেন নগরপাল। তিনি বলেন, ' প্রত্যেক নির্বাচনই চ্যালেঞ্জিং। নির্বাচন নিয়ে কলকাতা পুলিশ যথেষ্ট প্রস্তুত। আগেও নির্বাচন হয়েছে। আমাদের ফোর্স আছে। অনেক পুলিশ বাহিনী আছে। আরও আরও ফোর্স আসছে।'
কলকাতাবাসীর উদ্দেশ্যে নতুন পুলিশ কমিশনারের বার্তা, ' পুলিশের থেকে সাধারণ মানুষের প্রত্যাশা থাকে। পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে, রাজনৈতিক দলগুলিও সেটা আশা করে। সেই আশা-প্রত্যাশা পূরণ পুলিশের চ্যালেঞ্জ। এটা আমাদের পূরণ করতে হবে। প্রত্যেকবার কলকাতায় যেমন অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয়, এবারও সেরকমই হবে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের