নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জেল থেকে মুক্তি পেয়ে ফের সক্রিয় রাজনীতির ইঙ্গিত পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতির মামলায় দীর্ঘ সাড়ে তিন বছর পর মুক্তি পেয়েই বেহালা পশ্চিমের বাসিন্দাদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানালেন, 'আমি নির্দোষ, প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে সব প্রশ্নের উত্তর দেব।'
নিয়োগ দুর্নীতির তদন্তে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্টে উঠে এসেছে, 'মূলচক্রী পার্থ চট্টোপাধ্যায়'। সেই অভিযোগের জেরেই বিপন্ন হয় তার রাজনৈতিক ও সামাজিক মর্যাদা। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে দলের সঙ্গে যুক্ত এই বর্ষীয়ান নেতা একসময় ছিলেন রাজ্যের অন্যতম প্রভাবশালী মন্ত্রী। কিন্তু নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতারির পর তাকে দলের সব পদ থেকে সরানো হয়, এমনকি দল থেকে সাসপেন্ডও করা হয়।
দীর্ঘ সাড়ে তিন বছর পর মুক্তি পেয়ে বুধবার বেহালা পশ্চিমে নিজের বাড়িতেই সাংবাদিকদের মুখোমুখি হন পার্থ। তিনি বলেন, 'বেহালা পশ্চিমের মানুষ আমাকে বারবার ভরসা করেছেন, আমিও তাদের কাছে দায়বদ্ধ। এখন তাদের মনে বহু প্রশ্ন সেই প্রশ্নের উত্তর আমাকেই দিতে হবে। প্রয়োজনে অটোতে চেপে বেহালার প্রতিটি বাড়িতে যাব, সকলকে জানাব আমি সৎ পথে ছিলাম।'
নিজের বিধানসভা এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি একটি খোলা চিঠি লিখেছেন। সেখানে সরাসরি প্রশ্ন তুলেছেন,'চাকরি দেওয়ার বিনিময়ে আমি কবে, কার কাছ থেকে টাকা নিয়েছি? কেউ কি আমার নাম ব্যবহার করে টাকা তুলেছে?' এই চিঠিতে তার স্বর স্পষ্ট নিজেকে নির্দোষ প্রমাণে তিনি মরিয়া।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের