নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ড নিয়ে আরও বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, শুধুমাত্র তার ঘনিষ্ঠ সহযোগী হওয়ার কারণেই পরিকল্পনা করে খুন করা হয়েছে চন্দ্রনাথকে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
বৃহস্পতিবার বারাসাত হাসপাতালে চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ' একজন শিক্ষিত নিষ্পাপ তরুণকে টার্গেট করা হয়েছিল। আমি ভবানীপুর না জিতলে হয়তো ওকে খুন হতে হতো না। বিরোধী দলনেতা ছিলাম বলেই আমার পিএ হিসেবে ওকেও টার্গেট করেছিল।' তিনি আরও বলেন, চন্দ্রনাথ রথের বিরুদ্ধে কোনো অপরাধমূলক ইতিহাস ছিল না এবং তিনি সরাসরি সক্রিয় রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন না।
চন্দ্রনাথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শুভেন্দু এটিকে নিজের ব্যক্তিগত ক্ষতি বলেও উল্লেখ করেন। একই সঙ্গে তদন্তকারীদের কাছে দ্রুত দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান তিনি। শুভেন্দু জানান, রাজ্য পুলিশের ডিজি সিদ্বনাথ গুপ্ত তাকে জানিয়েছেন যে খুনে ব্যবহৃত মোটরবাইকটি ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে উদ্ধার হয়েছে। শুভেন্দু আরও জানান, তিনি পূর্ব মেদিনীপুরের চন্ডিপুরে চন্দ্রনাথের বাড়িতেও যাবেন। তার কথায়, 'আমার কর্তব্য ওর স্ত্রী ও কন্যাসন্তানের পাশে দাঁড়ানো।'
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের