নিজস্ব প্রতিনিধি , মুম্বই - নাগাচৈতন্যকে ভুলে গাঁটছড়া বেঁধেই ফেললেন সামান্থা। বুঝিয়ে দিলেন জীবনে কোনো কিছুই থেমে থাকে না। যদিও এসবের শুরু করেন নাগাচৈতন্য নিজেই। তিনিও বেশ দু'বছর ধরে সুখের সংসার পেতেছেন। তবে বিয়ের পর এবার খোঁচা খেলেন বর্তমান স্বামী রাজ রাজ নিদিমোরুর প্রাক্তন স্ত্রী শ্যামলী দে'র থেকে। যেই পোস্ট ভীষণই নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ার।
সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় শ্যামলী। প্রাক্তন স্বামীর বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় মহাবিশ্বের বিশালায়তা দেখিয়েছেন তিনি। বিশালতার মাঝখানে কোথাও একটি গ্রহের দিকে নির্দেশ করে একটি তীর চিহ্ন দিয়ে তিনি লিখেছেন, "আমরা এখানে বাস করি।" সামান্থা এবং রাজ সোশ্যাল মিডিয়ায় তাদের বিবাহের বিষয়টি নিশ্চিত করার পর এটি শ্যামলীর প্রথম পোস্ট।
রবিবার দুই তারকার বিবাহের আগে শ্যামলী ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছিলেন , "হতাশাগ্রস্ত লোকেরা মরিয়া কাজ করে।" পোস্টটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। অনেকেই ভাবতে শুরু করে যে এটি কাকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। পোস্টটি ঘিরে বিপুল জল্পনা তৈরি হয় নেটপাড়ায়। কারণ , তখনও এই বিয়ের কানাঘুষোও শোনা যায়নি।
উল্লেখ্য , অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরু কোয়েম্বাটুরের ইশা ফাউন্ডেশনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের বিয়ের সাক্ষী ছিলেন ঘনিষ্ঠ ৩০ জন। ২০২৪ সাল থেকেই নাকি প্রেম করছেন বলে গুঞ্জন ছিল। বিয়ের পরই ভক্তদের কাছ থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন তারকা দম্পতি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুরু হওয়া এক সম্পর্ক অবশেষে পরিণতি পেল বিয়ের মাধ্যমে
অনিরুদ্ধাচার্যর দাবি, বর্তমানে কমেডির আড়ালে এমন অনেক বক্তব্য সামনে আসছে, যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে না
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী 'নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে' স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন জিমে গুলি চালানোর ঘটনায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।
এই কমিটিতে জায়গা পেয়েছেন দেব ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
অভিনেতা তথা বিধায়ক 'রুদ্রনীল ঘোষের' নেতৃত্বে ১৭ জুন এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা হয়।
২০০৭ সালের একটি বহুচর্চিত ছবি, যেখানে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
সম্প্রতি ইশান খাট্টর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নিয়ে নানা ব্যক্তিগত ও পেশাগত প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন।
টেলিভিশনের জনপ্রিয় মুখ নবনীতা দাসকে নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা
পল্লবী চট্টোপাধ্যা এক জনপ্রিয় পডকাস্টে উপস্থিত হয়ে সেই অতীতেরই এক বেদনাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরলেন অভিনেত্রী, যা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলেই
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা