নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR ঘিরে তীব্র রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বহরমপুরের সভা থেকে বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, SIR আটকাতে গেলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার পরিকল্পনা ছিল বিজেপির। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে কর্ন তিনি।
সভা মঞ্চে দাঁড়িয়ে প্রথমেই রাজ্যবাসীকে আশ্বস্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, SIR নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। শুধু প্রয়োজনীয় নথি জমা দিলেই হবে। তার কথায়, 'SIR করতে না দিলে ভোটই হত না। সেই সুযোগে ওরা রাজ্যে রাষ্ট্রপতি শাসন বসিয়ে দিত। তাই বাধ্য হয়েই করতে দেওয়া হয়েছে।' এর পরেই সরাসরি আক্রমণ শানিয়েছেন অমিত শাহকে। তিনি বলেন, 'অমিত শাহের চালাকি আমরা ধরে ফেলেছি। আমরা এত বোকা নই যে ফাঁদে পড়ব। লড়াই করেই জিতব। আমাদের ভাতে মারা যাবে না, সম্পত্তি কেড়ে নিতে পারবে না কেউ।'
SIR নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কেন বিজেপিশাসিত রাজ্যগুলিতে এই প্রক্রিয়া নেই, তা নিয়েও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তার সাফ প্রশ্ন, 'অসম বা ত্রিপুরারও তো সীমান্ত রয়েছে। সেখানে কেন SIR হচ্ছে না? কারণ বিজেপি ক্ষমতায় আছে?' বিজেপির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আরও বলেন, ' SIR চলাকালীন যে সব মানুষ মারা গিয়েছেন, তাদের মধ্যে অর্ধেকের বেশি হিন্দু। যে ডালে বসে আছেন, সেই ডাল কাটবেন না।'
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের