নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রজাতন্ত্র দিবসের ভোরে আনন্দপুর সংলগ্ন নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ৯ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুনের ভয়াল গ্রাসের মধ্যেই নিখোঁজ ৬ জন কর্মী। আর এই নিখোঁজের ঘটনা আরও বেশি করে উদ্বেগের সঞ্চার করছে।
সোমবার ভোররাতে আনুমানিক ৩টে নাগাদ আনন্দপুরের কাছে নাজিরাবাদের একটি ডেকরেটার্সের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি খাবার ডেলিভারি সংস্থার গোডাউনে। টিনের শেডে ঢাকা বিশাল গুদাম জুড়ে ছড়িয়ে পড়ে আগুন, সঙ্গে ঘটে একাধিক গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছে গোডাউনের ৬ জন কর্মী। তাদের মধ্যে একজন পঙ্কজ হালদার। পরিবারের দাবি, আগুন লাগার পর ভিতর থেকেই ফোন করেছিলেন পঙ্কজ। প্রাণ বাঁচানোর জন্য কাতর আর্তি জানিয়ে বলেছিলেন, দ্রুত তাদের না বাঁচালে ১০-১৫ মিনিটের মধ্যেই তারা মারা যাবে। সেই ফোন কলের পর থেকেই তার মোবাইল বন্ধ। গোডাউনের বাইরে পড়ে রয়েছে তার বাইক। পরিবারের অনুমান, পঙ্কজের সঙ্গে আরও অন্তত তিনজন আটকে পড়েছিলেন।
যদিও দমকল কর্মীদের দাবি, এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না ভিতরে কেউ আটকে রয়েছেন কি না। তবে স্থানীয় বাসিন্দারা প্রথমে জানিয়েছিলেন, কয়েকজন কর্মী গোডাউনের ভিতরে থাকতে পারেন। বর্তমানে দমকলের ১২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নিয়োজিত। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনও বেশ কিছু জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে। গ্যাস কাটার ব্যবহার করে ধীরে ধীরে ভিতরে ঢুকে উদ্ধারকাজ শুরু করেছেন দমকলকর্মীরা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের