নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। আনন্দপুরের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, শনিবার ভরদুপুরে আনন্দপুরের ১০৮ নং ওয়ার্ডের গুলশান কলোনির প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কালো ধোঁয়ায় কার্যত ঢেকে যায় গোটা এলাকা। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে দ্রুত দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। যদিও এখনও পর্যন্ত দমকল বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায়নি। কি কারণে আগুন লাগলো বা কোথা থেকে এর উৎস তা এখনও জানা যায়নি। স্থানীয়রা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু আগুনের তীব্রতা ভয়াবহ হওয়ায় স্থানীয়দের পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন এসে পৌঁছায়। ব্যাপক ঘিঞ্জি এলাকার মধ্যে দিয়ে দমকল বাহিনী হোস্ট পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন যাতে আশেপাশে ছড়িয়ে না পড়ে তৎপরতার সঙ্গে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের