নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR প্রক্রিয়া নিয়ে রাজ্যজুড়ে যখন অসন্তোষ বাড়ছে, ঠিক তখনই জাতীয় নির্বাচন কমিশনকে কড়া চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপর্যাপ্ত পরিকাঠামো, BLO-দের অসম্ভব কাজের চাপ এবং বেড়ে চলা মৃত্যুর ঘটনাকে সামনে রেখে তিনি দাবি করেছেন, অবিলম্বে SIR প্রক্রিয়া স্থগিত করা হোক।
জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা বিস্তৃত চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে এত গুরুত্বপূর্ণ ও জটিল প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়। মানুষের নথিপত্র যাচাইয়ের ক্ষেত্রে ভুলভ্রান্তির সম্ভাবনা অত্যন্ত বেশি যার ফলে প্রকৃত ভোটাররাই ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, সাহায্য বা সময়সীমা বাড়ানোর বদলে কলকাতার সিইও দফতর BLOদের ‘ভয়’ দেখাচ্ছে, শোকজ করছে এবং কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, 'উপযুক্ত প্রশিক্ষণ ছাড়াই BLOদের উপর অবাস্তব কাজের চাপ চাপিয়ে দেওয়া হচ্ছে। পরিকল্পনাহীন সিদ্ধান্তের ফলে বিপদের মুখে মানুষ ও আধিকারিকেরা।' চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, জলপাইগুড়ির মালবাজারে এক BLO আত্মহত্যা করেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে চাপ সামলাতে না পেরে মৃত্যু ঘটেছে আরও কয়েকজনের। এমনকি দেশের অন্যান্য রাজ্য বিশেষত রাজস্থানেও এই ধরনের মৃত্যুর নজির সামনে এসেছে।
এদিকে সাধারণ মানুষের নথি যাচাই নিয়েও অসুবিধার শেষ নেই। বহু পরিবার প্রজন্মখানেক আগের নথিপত্র খুঁজে পাচ্ছেন না, ফলে আতঙ্ক বাড়ছে। মুখ্যমন্ত্রীর মতে, বর্তমান পরিস্থিতির চাপে ৪ ডিসেম্বরের মধ্যে সমস্ত ডেটা আপলোড করা প্রায় অসম্ভব। এতে অসম্পূর্ণ বা ভুল ফর্ম জমা পড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে জনদুর্ভোগ আরও বাড়বে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের