নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্য বাজেটকে ঘিরে রাজনৈতিক তরজা চরমে। বাজেট পেশের দিন বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার পরদিনই বাজেটকে হাতিয়ার করে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেন, 'আপনি স্বপ্ন দেখছেন চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবেন। পশ্চিমবঙ্গের মানুষ সেই স্বপ্নপূরণ হতে দেবে না।' রাজ্য বাজেটকে পূর্ণাঙ্গ বাজেট হিসেবে মানতে নারাজ বিজেপি। শুভেন্দুর দাবি, নির্বাচনী নোটিফিকেশন জারি হওয়ার পর থেকেই নির্বাচন বিধি কার্যকর হয়ে যায়। ফলে এটিকে পূর্ণাঙ্গ বাজেট বলা যায় না, এটি আসলে ভোট অন অ্যাকাউন্ট।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, বাজেটের আড়ালে আসলে তৃণমূলের মূল লক্ষ্য SIR প্রক্রিয়া আটকানো এবং ভোটারদের একাংশকে প্রভাবিত করা। তার দাবি, তৃণমূল জানে তারা নির্বাচনে হারবে, তাই ভাতা বাড়িয়ে জনমত প্রভাবিত করার চেষ্টা চলছে। তিনি বলেন, 'এই বাজেটে বেকারদের কোনও কথা নেই। চাকরির কোনও রোডম্যাপ নেই। NBSTC কর্মীদের নাম নেই। শুধু ভাতা বাড়ানোর দিকেই জোর।'
রাজ্যে কর্মসংস্থানের অভাব নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে শুভেন্দু বলেন, 'পশ্চিমবঙ্গে চাকরি নেই বলেই মানুষ ভিনরাজ্যে পাড়ি দিচ্ছেন। সেখানে গিয়ে বহু পরিযায়ী শ্রমিকের মৃত্যু পর্যন্ত হচ্ছে।' তার অভিযোগ, ২০১৩ সাল থেকে রাজ্যে মিথ্যাচার চলছে, চাকরির পরীক্ষায় দুর্নীতি ভয়ঙ্কর আকার নিয়েছে। 'গোটা শিক্ষা দফতর আজ গারদে। মুখ্যমন্ত্রী নিজেই চাকরি দিতে ভয় পাচ্ছেন,' কটাক্ষ করেন বিরোধী দলনেতা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের