নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্য বাজেট অধিবেশনে নজিরবিহীন উত্তেজনা। বাজেট বিতর্ক চলাকালীনই ব্যক্তিগত আক্রমণে জড়িয়ে পড়লেন তৃণমূলের উদয়ন গুহ ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পরস্পরের বাবাকে টেনে আনা মন্তব্যে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা।
শুক্রবার বাজেট বিতর্কের সময় বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী বক্তৃতা করছিলেন। তিনি ওড়িশা সরকারের উন্নয়নের উদাহরণ তুলে ধরার সময় তৃণমূল মন্ত্রী উদয়ন গুহ মন্তব্য করেন, 'ওরা তো বাঙালিদের মারছে। কিছু বলুন।' এই মন্তব্য ঘিরেই বিজেপির বেঞ্চ থেকে হইচই শুরু হয়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উদয়ন গুহকে উদ্দেশ্য করে বলেন, 'আপনি তো আপনার বাবাকে চোর বলেছেন।'
শুভেন্দু অধিকারীর এই বক্তব্যে তীব্র প্রতিবাদে ফেটে পড়েন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। সভাকক্ষে শুরু হয় তুমুল হট্টগোল। পরিস্থিতি সামাল দিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উভয় পক্ষকে শান্ত হতে বলে আবার আলোচনা চালানোর নির্দেশ দেন। এরপর স্পিকারের অনুমতি নিয়ে বক্তব্য রাখতে ওঠেন উদয়ন গুহ। তিনি বলেন, 'আমার বাবা কমল গুহ সাতবার বিধায়ক ছিলেন, ১৯ বছর মন্ত্রী ছিলেন। তার রাজনৈতিক ভূমিকা নিয়ে আমি সমালোচনা করেছিলাম ঠিকই, কিন্তু আমি আমার বাবাকে চোর বলেছি এটা শুভেন্দু অধিকারী প্রমাণ করুন।'
বক্তব্যের শেষে উদয়ন গুহ শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণে বলেন, 'আপনি শিশিরবাবুর ছেলে হয়েও নিজেকে বলেন মোদির ব্যাটা। তাহলে আপনি আসলে কার ছেলে?' এই মন্তব্যের পরই সভাকক্ষ কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে উঠলে স্পিকার স্পষ্ট জানিয়ে দেন, এই বিষয়ে কোনও বক্তব্যই রেকর্ডে রাখা হবে না।
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
মঞ্চে উঠেই ফিরে গেলেন জয় গোস্বামী
তসলিমাকে নাগরিক সংবর্ধনা শুভেন্দুর
ভক্তদের ঢল সামলাতে কড়া পুলিশি নিরাপত্তা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের