নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২০২৪ সালের ৮ আগস্ট আর. জি.কর চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা রীতিমতো তোলপাড় ফেলে দেয় সমগ্র দেশে। বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। সেই মিছিলের অভিযোগে এবার আইনি পদক্ষেপ। আর.জি. কর কাণ্ডে আন্দোলনকারী দুই চিকিৎসককে পুলিশি নোটিশ।
সূত্রের খবর, আর.জি. কর কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসক সুবর্ণ গোস্বামী ও মানস গুমটাকে তলব করেছে পুলিশ। গত বছরের ঘটনার পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। অভিযোগ, ২০২৪ সালে ৮ আগস্ট আর.জি. কর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ধর্মতলা পর্যন্ত পুলিশের অনুমতি ছাড়াই মিছিল করেছিলেন আন্দোলনকারীরা। এই মামলার ভিত্তিতে ২ সেপ্টেম্বর সুবর্ণ গোস্বামীকে এবং ৩ সেপ্টেম্বর মানস গুমটাকে বউবাজার থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। হাজিরা না দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করেছে পুলিশ।
যদিও এই প্রসঙ্গে চিকিৎসকদের বক্তব্য, ' গত বছর অভয়ার বিচারের দাবিতে যে আন্দোলন হয়েছিল তাতে অসংখ্য মানুষ যোগদান করেছিল। কোন সংগঠনের পক্ষ থেকে সেই মিছিল ছিল জানা নেই তবে যে কোন মিছিলেই মানুষ অংশগ্রহণ করছিল। পুলিশের দাবি সেই মিছিলে সাধারণ মানুষের সমস্যা সম্মুখীন হতে হয়েছে যে কারণে আমাদের তলব করা হয়েছে। তবে আমাদের এই আন্দোলন চলতে থাকবে যতদিন না অভয়া বিচার পাচ্ছে এই আন্দোলন চলবে।'
পাল্টা এই ঘটনার সুর চড়িয়েছে তৃণমূল সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। তার বক্তব্য, ' আন্দোলন করার জন্য কাউকে নোটিশ পাঠানো হয়নি। আন্দোলনের নিশ্চয়ই কোন আইন ভঙ্গ হয়েছে। অভয়ার মৃত্যু খুবই মর্মান্তিক কিন্তু প্রথম থেকে যে মিথ্যাচার হয়েছে তাদের গ্রেফতার করা উচিত। এক বছর ধরে তাদের ছেড়ে কেন রাখা হয়েছিল।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের