নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এক বছর আগের আর জি কর আন্দোলনের ঘটনায় ফের চার চিকিৎসককে সমন পাঠাল পুলিশ। হেয়ার স্ট্রিট থানায় তলব করা হয়েছে তাদের। প্রতিবাদে থানার সামনেই অভয়া ক্লিনিক চিকিৎসকদের।
সূত্রের খবর, আর.জি .কর ঘটনার এক বছর পার। কিন্তু এখনও সেই সময়ের আন্দোলনে নিয়ম ভঙ্গের অভিযোগে চিকিৎসকদের তলব পুলিশের। বৌবাজারের পর এবার হেয়ার স্ট্রিট থানার পক্ষ থেকে চার চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়, অনিকেত মাহাতো, তমোনাশ চৌধুরী ও সুবর্ণ গোস্বামীকে নোটিশ পাঠানো হয়। এই প্রসঙ্গে, চিকিৎসক সুবর্ণ গোস্বামী ক্ষোভ প্রকাশ করে বলেন, '৩ সেপ্টেম্বর বৌবাজার থানায় একই ঘটনায় সাক্ষ্য দিয়েছিলাম। তখনই বলেছিলাম, বারবার ডাকায় আমার পাবলিক সার্ভিস ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরাধীদের না ডেকে ডাক্তারদের হেনস্থা করা হচ্ছে।'
শনিবার ফের সমন জারি হতেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ও অভয়া মঞ্চের ডাকে হেয়ার স্ট্রিট থানার সামনে আয়োজন করা হয় অভয়া ক্লিনিকের। সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা দিয়ে পুলিশি তলবের বিরুদ্ধে প্রতিবাদ জানান চিকিৎসকরা।
প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর বৌবাজার থানায় অভয়া আন্দোলন মামলায় চার চিকিৎসককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। দেবাশিস হালদার, সুবর্ণ গোস্বামী, মানস গুমটা ও পরিচয় পণ্ডাকে ঘণ্টা দেড়েক ধরে অন্তত ৪২টি প্রশ্ন করা হয় বলে অভিযোগ। এর প্রতিবাদে ওইদিনও চিকিৎসকরা মেডিক্যাল কলেজ থেকে বৌবাজার থানার উদ্দেশ্যে মিছিল করেছিলেন।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের