নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আর জি কর কাণ্ডে ফের বড় মোড়। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলার তদন্তে নতুন করে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিল হাইকোর্ট। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই সিট গঠন করতে হবে বলে জানানো হয়েছে। এবার থেকে সিবিআই পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে চলবে তদন্ত।
২০২৪ সালের ৮ আগস্ট আর.জি.কর মেডিক্যাল কলেজে নাইট শিফটে কর্মরত এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় সেমিনার হল থেকে। ধর্ষণ করে খুন করা হয় তাকে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজ্যজুড়ে। প্রথমে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ এবং পরে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়।
পরবর্তীকালে হাই কোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। যদিও দীর্ঘ তদন্তের পরও নতুন করে আর কাউকে গ্রেফতার করা হয়নি। শেষ পর্যন্ত শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। কিন্তু এই তদন্তে সন্তুষ্ট নন নির্যাতিতার পরিবার। তাদের অভিযোগ, এই ঘটনায় আরও অনেকের যোগ রয়েছে এবং প্রকৃত সত্য এখনও সামনে আসেনি।
২০২৬ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ফের নতুন করে আর জি কর মামলার ফাইল খোলার সিদ্ধান্ত নেয় সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর হাই কোর্ট এবার তিন সদস্যের সিট গঠনের নির্দেশ দিয়েছে। আদালত জানতে চেয়েছে, ২০২৪ সালের ৭ অক্টোবর চার্জশিট জমা দেওয়ার পর গত প্রায় দেড় বছরে ঠিক কী তদন্ত করেছে সিবিআই। জবাবে সিবিআই জানিয়েছে, ৭০ থেকে ৮০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
নতুন সিটকে নির্দেশ দেওয়া হয়েছে, ঘটনার রাত থেকে শেষকৃত্য পর্যন্ত সমস্ত ঘটনাক্রম খুঁটিয়ে দেখতে হবে। প্রয়োজন হলে মামলার প্রতিটি দিক পুনরায় পরীক্ষা করার স্বাধীনতাও থাকবে তদন্তকারীদের হাতে। আগামী ২৫ জুন মামলার পরবর্তী শুনানিতে হাই কোর্টে তদন্ত রিপোর্ট জমা দেবে সিট।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের