নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মর্মান্তিক লিফট দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় নতুন মোড়। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে লিফটে আটকে পড়ে মৃত্যু হয় অরূপ বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনায় টালা থানায় FIR দায়ের করলেন মৃতের বাবা। ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৫/৩(৫) ধারায় অর্থাৎ অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ৫ জনের মধ্যে তিনজন লিফটম্যান ও দুইজন নিরাপত্তারক্ষী রয়েছে বলে জানা গেছে। তদন্তকারীরা অরূপের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টও হাতে পেয়েছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, তার শরীরের ভিতরে ও বাইরে মিলিয়ে প্রায় ২৫টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনার সময় অরূপের হৃৎপিণ্ড, ফুসফুস ও যকৃৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া তার হাত, পা এবং পাঁজরের হাড়ও ভেঙে যায়। তদন্তকারীদের অনুমান, লিফটের দুই দরজার মাঝে শরীর আটকে যাওয়ার পর লিফটটি নিচে নেমে আসায় এই ভয়াবহ আঘাত লাগে।
জানা গেছে , প্রথমে যে ফ্লোরে লিফট থামে সেখান থেকে অরূপের সন্তানকে বের করে নেওয়া হয়। কিন্তু অরূপ এবং তার স্ত্রী ভিতরেই আটকে পড়েন। আতঙ্কে তার স্ত্রী লিফটের ভেতরে নিচু হয়ে বসে পড়েন, ফলে বড় আঘাত এড়াতে সক্ষম হন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান মেয়র পারিষদ অতীন মণ্ডল এবং পরে সেখানে পৌঁছান দমকলমন্ত্রী সুজিত বসু। তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন।
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...