নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আর জি কর কাণ্ডে ফের নতুন মোড়। নির্যাতিতার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয়ে তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ-সহ তিনজনের গ্রেফতারির দাবি তুললেন। দ্বিতীয়বার ময়নাতদন্তে বাধা, তড়িঘড়ি দেহ দাহ এবং প্রমাণ নষ্টের অভিযোগ তুলে আদালতে দায়ের হয়েছে নতুন মামলা।
মঙ্গলবার শিয়ালদহ আদালতে নির্যাতিতার পরিবারের তরফে মামলা দায়ের করা হয়। সেখানে তৎকালীন বিধায়ক নির্মল ঘোষের পাশাপাশি স্থানীয় বাসিন্দা সঞ্জীব মুখোপাধ্যায় এবং ঘোলা থানার তৎকালীন ওসি সোমনাথ দাসের গ্রেফতারির চেয়ে আবেদন জানানো হয়েছে। অভয়ার পরিবারের অভিযোগ, ঘটনার পর দ্বিতীয়বার ময়নাতদন্তের ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হয়েছিল।
শুধু তাই নয়, কোনও প্রয়োজনীয় নথি পরিবারের হাতে না দিয়েই দ্রুত দেহ দাহ করা হয় বলেও দাবি করা হয়েছে। পরিবারের আইনজীবীর বক্তব্য, এই ঘটনাগুলির পেছনে কারও ভূমিকা ছিল কি না, তা জানতে অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এদিন জরুরি ভিত্তিতে মামলার শুনানি হয় শিয়ালদহ আদালতে। শুনানিতে সিবিআইয়ের আইনজীবী জানান, কাকে গ্রেফতার করা হবে, সেই নির্দেশ আদালত সরাসরি দিতে পারে না। এই বিষয়ে বিস্তারিত জবাব দেওয়ার জন্য সময়ও চাওয়া হয়। এর পালটা নির্যাতিতার পক্ষের আইনজীবী বলেন, তাদের আবেদন মূলত অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য।
পাশাপাশি কীভাবে এত দ্রুত দেহ দাহ করা হল এবং কেন পরিবারের হাতে যথাযথ নথি তুলে দেওয়া হয়নি, সেই প্রশ্নও আদালতে তোলা হয়। এছাড়াও সিবিআই অতিরিক্ত চার্জশিট জমা দেওয়ার কথা বললেও এখনও তা পেশ না করার অভিযোগও করা হয়েছে। দু পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক আগামী ৫ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের