নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঘিরে আবারও চাঞ্চল্য। আর.জি.করার পর এসএসকেএম হাসপাতাল থেকে উদ্ধার হল এক কর্মীর ঝুলন্ত দেহ। হাসপাতালের আউটডোর ভবনের চারতলার একটি ঘর থেকে দেহটি উদ্ধার হয়। ঘটনার জেরে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে।
শুক্রবার সকালে হাসপাতালের গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের চারতলার একটি ঘরে ঝুলন্ত অবস্থায় দেহটি দেখতে পান কর্মীরা। ঘরটিতে সাধারণত রোগীদের জন্য তিনটি বেড থাকলেও আউটডোর পরিষেবা শুরু না হওয়ায় তখন সেখানে কোনও রোগী ছিলেন না। দরজা ভিতর থেকে বন্ধ থাকায় সন্দেহ তৈরি হলে সেটি ভেঙে ভিতরে ঢোকেন হাসপাতালের কর্মীরা। তখনই ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
মৃত যুবকের নাম ইমরান সর্দার বয়স ২১ বছর। তিনি গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের চুক্তিভিত্তিক সাফাইকর্মী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রাথমিকভাবে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা বলে মনে করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ সম্পর্কে অনেকটাই স্পষ্টতা মিলবে বলে মনে করা হচ্ছে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা