নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্বর্ণ ব্যবসায়ী খুন মামলায় কড়া অবস্থান নিল কলকাতা হাই কোর্ট। মামলার মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন এখনও অধরা থাকায় তীব্র অসন্তোষ প্রকাশ করল আদালত। শুধু গ্রেফতারের নির্দেশই নয়, আগামী ১০ দিনের মধ্যে তাকে গ্রেফতার করে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে।
বহুল আলোচিত স্বর্ণ ব্যবসায়ী খুন মামলায় বুধবার গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, মামলার মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে ১০ দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে। এই মামলাতেই আগে গ্রেফতার হয়েছিলেন কোচবিহারের তৃণমূল নেতা সজল সরকার।
তার আইনজীবী জামিনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হলেও বিচারপতি সেই আবেদন খারিজ করে দেন। আদালতের পর্যবেক্ষণ, তদন্তের স্বার্থে এই মুহূর্তে জামিন দেওয়া সম্ভব নয়। মামলার শুনানিতে আরও একটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসে। দীর্ঘদিন কেটে গেলেও কেন মূল অভিযুক্ত প্রশান্ত বর্মনকে গ্রেফতার করা যায়নি, তা নিয়ে প্রশ্ন তোলে আদালত। এমনকি মামলার তদন্তকারী আধিকারিকের ভূমিকাও আদালতের নজরে আসে। সেই কারণে তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের