নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আর জি কর দুর্নীতি মামলায় নতুন মোড়। প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির বিরুদ্ধে চার্জ ফ্রেমের অনুমতি দিল আলিপুর সিবিআই আদালত। মঙ্গলবার সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে আদালত এই নির্দেশ দেয়। আগামী ২৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হবে।
আর জি কর কাণ্ডে আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে এনে আলোচনায় উঠে এসেছিলেন আখতার আলি। তিনি অভিযোগ করেছিলেন, হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বড়সড় আর্থিক অনিয়ম হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তের নির্দেশ দেয় আদালত। পরবর্তীতে এই মামলায় তদন্ত শুরু করে সিবিআই এবং ইডি। তদন্তে নেমে সন্দীপ ঘোষ সহ তার কয়েকজন ব্যবসায়ীকে গ্রেফতারও করে কেন্দ্রীয় সংস্থা।
তবে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গেই অভিযোগের তীর ঘুরে যায় আখতার আলির দিকেও। সিবিআইয়ের দাবি, আর্থিক দুর্নীতিতে তারও ভূমিকা আছে। আর সেই কারণেই তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থার অভিযোগ, একাধিকবার সমন পাঠিয়েও আখতার আলি তদন্তে সহযোগিতা করেননি এবং হাজিরা এড়িয়ে গিয়েছেন। এমনকি অসুস্থতার কারণ দেখিয়ে আগাম জামিনের আবেদন করার বিষয়টিও আদালতে উল্লেখ করেছে সিবিআই।
মঙ্গলবার আখতার আলিকে আদালতে পেশ করা হলে সিবিআই তার বিরুদ্ধে চার্জ ফ্রেমের আবেদন জানায়, যা মঞ্জুর করে আদালত। জানা গেছে, আগামী ২৫ ফেব্রুয়ারি আখতার আলির পাশাপাশি অভিযুক্ত শশীকান্ত চন্দকের বিরুদ্ধেও চার্জ গঠন করা হবে। অন্যদিকে, সিবিআইয়ের দাখিল করা সাপ্লিমেন্টারি চার্জশিটে তদন্ত প্রক্রিয়া এখনও পুরোপুরি শেষ হয়নি বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞদের রিপোর্টের ওপর নির্ভর করে ভবিষ্যতে তদন্তের পরিধি আরও বাড়তে পারে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের