নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আবারও শিরোনামে আর.জি.কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। হাসপাতালের ভিতরেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। এক ব্যক্তির রহস্যঘেরা ও উদ্বেগজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। যা ঘিরে নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
অভিযোগ, হাসপাতালের ট্রমা বিল্ডিংয়ের একটি লিফটে আটকে পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃত ব্যক্তি লেকটাউনের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অভিযোগ অনুযায়ী, লিফটে কোনও চালক না থাকায় এই ঘটনা ঘটতে পারে। তবে লিফটের যান্ত্রিক ত্রুটিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঠিক কোন কারণে ওই ব্যক্তি লিফটে আটকে পড়েন এবং কীভাবে তার মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার পর হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ রোগীর পরিজনদের একাংশ বিক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় টালা থানার পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষও ঘটনার কথা স্বীকার করে তদন্তের আশ্বাস দিয়েছে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সম্পূর্ণ ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি গাফিলতির ফল তা খতিয়ে দেখছে প্রশাসন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের