নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আর জি কর কাণ্ডে ফের বড় পদক্ষেপ। এবার অভীক দের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল আর.এন.রবি। থ্রেট কালচার, প্রভাব খাটানো থেকে একাধিক দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরেই বিতর্কে ছিলেন তিনি। অভয়া কাণ্ডের সময় সেমিনার রুমে তার উপস্থিতি নিয়েও উঠেছিল প্রশ্ন। এবার সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
আরজি. কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনে ঘটনার পর থেকেই সামনে আসে অভীক দের নাম। স্বাস্থ্য মহলে তিনি একটি প্রভাবশালী গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলেই পরিচিত ছিলেন। অভিযোগ, হাসপাতালের অন্দরে থ্রেট কালচার চালানো, বদলির ক্ষেত্রে হস্তক্ষেপ, মর্গে দুর্নীতি-সহ একাধিক অনিয়মে তার নাম জড়ায়। তার বিরুদ্ধে প্রকাশ্যে আসে ৩২ দফা অভিযোগ। এর মধ্যে ছিল দীর্ঘদিন নিয়মিত ক্লাস না করা, হাজিরা না দেওয়া, রিপোর্ট জমা না করা, রোগী না দেখা-সহ একাধিক গুরুতর অনিয়ম।
সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ বিষয়, অভয়া কাণ্ডের সময় অপরাধস্থল সেমিনার রুমে লাল জামা পরে তাকে দেখা গিয়েছিল বলে অভিযোগ ওঠে। পরবর্তীকালে ঘটনাকে ঘিরে বিতর্ক বাড়তেই স্বাস্থ্য দফতর তাকে সাসপেন্ড করে। এবার রাজ্যপাল আর.এন.রবি তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, কীভাবে তিনি সার্ভিস কোটায় এসএসকেএম হাসপাতালে স্নাতকোত্তর পড়ার সুযোগ পেয়েছিলেন, সেই প্রক্রিয়াও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের