নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আর.জি.কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলার তদন্তে বড় মোড়। নিহত চিকিৎসকের পরিবারের দীর্ঘদিনের দাবি মেনে বদল করা হল তদন্তকারী আধিকারিককে। হাইকোর্টের নির্দেশে নতুন বিশেষ তদন্তকারী দল ইতিমধ্যেই কাজ শুরু করেছে। ফলে বহুল আলোচিত এই মামলার তদন্তে নতুন গতি আসবে বলেই আশা সংশ্লিষ্ট মহলের।
বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে মামলার ১২ নম্বর স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। আদালতে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নবগঠিত বিশেষ তদন্তকারী দল তদন্ত শুরু করেছে। নিহত চিকিৎসকের বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতেই তদন্তকারী আধিকারিক সীমা পাহুজাকে সরিয়ে তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে সন্দীপনী গর্গকে। পরিবারের অভিযোগ ছিল, আগের তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ দিক উপেক্ষিত হয়েছে এবং তদন্ত প্রভাবিত করার আশঙ্কাও ছিল।
নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবীরাও আদালতে দাবি করেন, আগের তদন্তে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। তাই নতুন সিট কীভাবে তদন্ত এগিয়ে নিয়ে যায়, এখন সেদিকেই নজর থাকবে। তদন্তের আওতায় ঘটনার সময় দায়িত্বে থাকা একাধিক পুলিশ আধিকারিকের ভূমিকা, সম্ভাব্য প্রশাসনিক নির্দেশ এবং তদন্তে কোনও প্রভাব খাটানো হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। হাইকোর্টের নির্দেশে পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে গঠিত তিন সদস্যের সিট ইতিমধ্যেই তদন্তের দায়িত্ব গ্রহণ করেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের