নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আরজি কর কাণ্ডের তদন্তে ফের বড় পদক্ষেপ সিবিআইয়ের। পানিহাটি শ্মশানে দীর্ঘক্ষণ অনুসন্ধানের পর এবার জিজ্ঞাসাবাদের মুখে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তের পরিধি আরও বিস্তৃত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজি কর কাণ্ডে তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য ও সূত্র।
বৃহস্পতিবার দুপুর প্রায় ১২টা নাগাদ নিউটাউনে সিবিআইয়ের বিশেষ দফতরে হাজির হন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। তবে দফতরে ঢোকার আগে সংবাদমাধ্যমের কোনও প্রশ্নেরই উত্তর দিতে চাননি তিনি। এরপরই বিশেষ তদন্তকারী দলের আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। আরজি কর কাণ্ডে নির্যাতিতার পরিবারের তরফে নির্মল ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে।
সেই অভিযোগের ভিত্তিতেই বিভিন্ন জায়গা থেকে তথ্য ও সাক্ষ্য সংগ্রহ করে সিবিআই। তদন্তে প্রাপ্ত তথ্যের সঙ্গে মিলিয়ে এদিন নির্মল ঘোষকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করা হচ্ছে বলে জানা গেছে। এর আগের দিনই অর্থাৎ বুধবার পানিহাটি শ্মশানে পৌঁছে দীর্ঘক্ষণ অনুসন্ধান চালান সিবিআই আধিকারিকরা। ২০২৪ সালের ৯ আগস্ট রাতের ঘটনাপ্রবাহ, শ্মশানের প্রশাসনিক দায়িত্বে কারা ছিলেন, সেই সময়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ভূমিকা এবং নথিপত্র সব দিকই খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের