নিজস্ব প্রতিনিধি , দিল্লি - আপাতত স্থগিত মধ্যপ্রাচ্যের যুদ্ধ। ৪০ দিনের রক্তমাখা যুদ্ধের পর বুধবার সকালে দুই সপ্তাহের সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরই ইরানে থাকা ভারতীয়দের বেরিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এবার যুদ্ধবিরতি নিয়ে মুখ খুলল কেন্দ্র। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে বলে আশাবাদী বিদেশমন্ত্রক। সংঘর্ষ বিরতিকে স্বাগত জানাল ভারত।
বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে , "সংঘর্ষ বিরতিকে স্বাগত জানাই। আশা করি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ফিরবে। আমরা আগেও বহুবার বলেছি, যুদ্ধ থামিয়ে কূটনৈতিক আলাপ-আলোচনার মাধ্যমে এই সংঘাত শেষ করা হোক।"
হরমুজ নিয়েও বার্তা দিয়েছে ভারত। জলপথে পণ্য চলাচল স্বাভাবিক থাকবে বলে আশাবাদী কেন্দ্র। বিবৃতিতে আরও বলা হয়েছে , "এই যুদ্ধে বহু মানুষকে ভুগতে হয়েছে। গোটা বিশ্বের জ্বালানি সরবরাহ, বাণিজ্য সমস্ত কিছুই ভেঙে পড়েছে। আশা করি এবার নির্বিঘ্নে জাহাজ চলাচল করতে পারবে, হরমুজে স্বাভাবিক ভাবে বাণিজ্য চলবে।"
উল্লেখ্য , বুধবার সকালে ট্রুথ সোশালে ট্রাম্প লিখেছেন , "পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-সহ পাক সেনা সর্বাধিনায়ক আসিম মুনিরের দেওয়া একটি প্রস্তাব আমি গ্রহণ করেছি। প্রস্তাব অনুযায়ী, দুই সপ্তাহের জন্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছি। পরিবর্তে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে।" এই সময়ের মধ্যে পাকাপাকিভাবে যুদ্ধ শেষ করা নিয়ে আলোচনা হবে দুই পক্ষের মধ্যে। যদিও ইরানের তরফে পাল্টা বলা হয়েছে , আমেরিকা কোনরকম গিরগিটির মত রং বদলালে ইরানও তৈরি।
ধর্ষণের পর জোর করে গর্ভপাত! ওপার বাউন্ডারির বিহারে ‘ধর্ষক’কে বিয়ের দাবিতে চাঞ্চল্য
টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে কড়া অবস্থান! আজ থেকেই কার্যকর রেলের নতুন নির্দেশিকা
শিন্ডে শিবিরে যোগ দেওয়ার জল্পনা! লোকসভার ৯ সাংসদের মধ্যে ৬ জনের অবস্থান ঘিরে বাড়ছে চাপ
শিক্ষামন্ত্রীর অপসারণের দাবিতে থালা-চামচ হাতে বিক্ষোভ! দিল্লিতে কর্মসূচির ডাক ককরোচ জনতা পার্টির
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা