নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - সমাজসেবার উদ্দেশ্যে গড়ে ওঠা একটি আশ্রমকে ঘিরে বিস্ফোরক অভিযোগে উত্তাল কোচবিহার। আশ্রমের নামে জমি আত্মসাৎ, সমাজসেবামূলক কাজ বন্ধ সহ স্থানীয়দের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসী। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আশ্রমের প্রতিষ্ঠাতা। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কোচবিহার জেলার পুটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের খারিজা বালাডাঙ্গা এলাকায়, ২০০৮ সালে যাদবপুরের বাসিন্দা নারায়ণ চন্দ্র মণ্ডল অনাথ শিশু সহ দুস্থ মহিলাদের কল্যাণের উদ্দেশ্যে ১০৭ শতক জমির উপর আশ্রমটি প্রতিষ্ঠা করেন। প্রায় ১৮ বছর কেটে গেলেও আশ্রমে কোনও উল্লেখযোগ্য সমাজসেবামূলক কাজ হয়নি। আশ্রমের নামে থাকা জমি ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি আশ্রম প্রাঙ্গণে সাধারণ মানুষের প্রবেশও নিষিদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগের প্রতিবাদে মঙ্গলবার আশ্রমের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, যে উদ্দেশ্যে আশ্রমটি প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই লক্ষ্য অনুযায়ী অনাথ শিশু সহ দুস্থ মহিলাদের জন্য সমাজসেবামূলক কাজ অবিলম্বে শুরু করতে হবে। স্থানীয় মানুষদেরও সেই কাজে যুক্ত করতে হবে।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সুমিত্রা রায়ের বক্তব্য,'সমাজসেবার নামে এলাকায় চরম ভণ্ডামি চলছে। সমাজসেবা, কর্মসংস্থান সহ এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ায় আমরা একটি এনজিওকে সমাজকল্যাণমূলক কাজের জন্য জমি দান করেছিলাম। কিন্তু প্রায় ২০ বছর পার হয়ে গেলেও সেখানে কোনো উন্নয়ন বা জনকল্যাণমূলক কাজ হয়নি। সাধারণ মানুষকে সেখানে ঘেঁষতে দেওয়া হয় না । জমি সহ পুকুরের সম্পদ ব্যবহার করা হলেও সাধারণ মানুষের কোনো উপকার হচ্ছে না। আমি চাই, ওই জমিতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সততার সঙ্গে প্রকৃত জনকল্যাণমূলক কাজ করা হোক । অন্যথায় জমিটি সাধারণ বা অভাবী মানুষের উপকারে ব্যবহার করা হোক'।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের