নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নিউ গড়িয়ায় বৃদ্ধা খুনের পর নড়েচড়ে বসল পুলিশ। প্রবীণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে লালবাজার। প্রতিটি থানায় প্রবীণদের জন্য নতুন যাচাইকরণ ফর্ম চালু করার নির্দেশ পুলিশ কমিশনার মনোজ ভার্মার।
সূত্রের খবর, শুক্রবার নিউ গড়িয়ার পঞ্চসায়রে এক বৃদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে বৃদ্ধার অসুস্থ স্বামীও আহত হন। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত বৃদ্ধার আয়া ও তার প্রেমিককে গ্রেফতার করে। এই ঘটনার পর শনিবার লালবাজারে থানার ওসি ও গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন সিপি। সেখানেই প্রবীণদের নিরাপত্তা জোরদার করতে নতুন ফর্ম চালুর নির্দেশ দেন তিনি।
নতুন যাচাইকরণ ফর্মে পরিবারের পরিচারিকা, আয়া, গাড়ির চালক, এমনকি ভাড়াটেদের তথ্যও সংগ্রহ করবে পুলিশ। প্রতিটি আয়া বা কর্মীর সম্পূর্ণ বায়োডাটা, ছবি, পরিচয়পত্র ও অন্যান্য শনাক্তকরণ নথি থানার রেকর্ডে রাখা হবে। কতদিন ধরে কাজ করছেন বা অল্প সময়ের জন্য নিযুক্ত হয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হবে।
প্রতিটি থানায় একজন আধিকারিক দায়িত্ব পাবেন প্রবীণ নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগের। তাদের বাড়িতে গিয়ে ফর্ম পৌঁছে দেওয়া হবে অথবা অনলাইনে কীভাবে ফর্ম পূরণ করতে হবে, তার দিকনির্দেশ দেওয়া হবে। সময়ে সময়ে সেই আধিকারিকরা খোঁজ নেবেন প্রবীণরা কোনও সমস্যার মুখোমুখি হচ্ছেন কিনা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের