নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্নানঘরে পড়ে গুরুতর আহত হলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। মাথা এবং পায়ে আঘাত নিয়ে তাকে ভর্তি করা হয়েছে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার সেখানে তার অস্ত্রোপচার হওয়ার কথা।
সোমবার দুপুর দেড়টা নাগাদ উত্তর কলকাতার গড়পার রোডের বাড়িতে ঘটে বিপত্তি। স্নান করতে গিয়ে আচমকাই পড়ে যান কুণাল ঘোষ। পড়ে যাওয়ার পরেই তীব্র ব্যথা অনুভব করেন তিনি। পরিস্থিতির গুরুত্ব বুঝে বাড়ির লোকজন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানান, তৃণমূল নেতার ডান পায়ের হাড় ভেঙেছে। পাশাপাশি মাথাতেও আঘাত রয়েছে। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে তাকে। মঙ্গলবারই তার পায়ের অস্ত্রোপচার করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, দুবছর আগে ফুটবল খেলতে গিয়েও পায়ে চোট পেয়ে হাড় ভেঙেছিল কুণালের। সেই পুরনো আঘাতের পরে ফের একইভাবে গুরুতর চোট পাওয়ায় উদ্বিগ্ন দলীয় সহকর্মীরাও। হাসপাতালে পৌঁছে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন ঘনিষ্ঠরা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের