নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চাকরিহারাদের ভাতা নিয়ে হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের। এসএসসি গ্রুপ-সি ও গ্রুপ-ডি চাকরিহারাদের জন্য ভাতা প্রদানের রাজ্য সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ল। হাইকোর্টের নির্দেশে অন্তত আগামী জানুয়ারি পর্যন্ত ভাতা পাওয়া থেকে বঞ্চিত থাকবেন এসএসসি চাকরিহারা কর্মীরা।
সূত্রের খবর, চাকরিহারা গ্রুপ-সি কর্মীদের জন্য ২৫ হাজার টাকা এবং গ্রুপ-ডি কর্মীদের জন্য ২০ হাজার টাকা ভাতার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তবে এর বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে আদালতে। বিচারপতি অমৃতা সিনহা আগেই মন্তব্য করেছিলেন, বাড়িতে বসে বসে বেতন কেন দেওয়া হবে? শুধু চাকরিহারারাই কেন এই সুবিধা পাবেন, আর হাজার হাজার বেকার যুবক-যুবতীরা কেন বঞ্চিত হবেন। এই কারণেই গত জুনে তিন মাসের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিলেন বিচারপতি সিনহা। শুক্রবার সেই মেয়াদ শেষ হয়।
তবে নতুন নির্দেশ অনুযায়ী, স্থগিতাদেশ কার্যকর থাকবে আরও চার মাস দশ দিন। অর্থাৎ আগামী ৩০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত কোনও ভাতা দেওয়া যাবে না চাকরিহারা গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মীদের।
বিচারপতি অমৃতা সিংহের পর্যবেক্ষণ অনুযায়ী, রাজ্যের এই সিদ্ধান্ত কার্যত বৈষম্যমূলক। শুধুমাত্র চাকরি হারানো কিছু মানুষের জন্য ভাতা ঘোষণা করা হলে, একই পরিস্থিতিতে থাকা আরও বহু বেকার মানুষ বঞ্চিত হবেন। তাই আদালত এই সিদ্ধান্তে আপাতত স্থগিতাদেশ বজায় রাখল।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের