নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাড়িতে হামলার অভিযোগ তুলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তিনি দাবি করেছেন, হেলমেট পরা এক ব্যক্তি বাইকে এসে তার বাড়িতে ইট ছুড়ে হামলা চালিয়েছে। এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করে সদ্য পাশ হওয়া গুন্ডা দমন বিলের প্রয়োগ নিয়েও সরব হয়েছেন তিনি।
মঙ্গলবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে একটি সিসিটিভি ভিডিও পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভিডিওতে দেখা যায়, সবুজ রঙের জামা পরা ও হেলমেট পরিহিত এক ব্যক্তি মোটরবাইকে এসে তার বাড়ির সামনে দাঁড়ান। এরপর রাস্তার ধারে পড়ে থাকা একটি ইট তুলে বাড়ির দিকে ছুড়ে মারেন। প্রথমবার লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর ফের সেই ইট তুলে আরও একবার বাড়ির দিকে ছুড়ে মারতে দেখা যায় তাকে। এরপর দ্রুত বাইকে চেপে ঘটনাস্থল ছেড়ে চলে যান ওই ব্যক্তি।
আর এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, মঙ্গলবার সকালেই এই হামলার ঘটনা ঘটে। হামলায় বাড়ির জানালার কাচ ভেঙে গিয়েছে। ক্ষতিগ্রস্ত জানালার ছবিও তিনি সমাজমাধ্যমে প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, ওই বাড়িতে তার পরিবারের সদস্যরাও থাকেন, ফলে ঘটনাটি তাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছে। এই ঘটনার জেরে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি প্রশ্ন তুলেছেন, ঘটনার সময় পুলিশ কোথায় ছিল এবং কীভাবে হামলাকারী নির্বিঘ্নে এলাকা ছেড়ে চলে যেতে পারল। একই সঙ্গে সম্প্রতি বিধানসভায় পাশ হওয়া গুণ্ডা দমন বিলের প্রসঙ্গ টেনে তার প্রশ্ন, 'বিধানসভায় সদ্য পাশ হওয়া গুন্ডা দমন বিল কি বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেও সমানভাবে প্রযোজ্য হবে?' আর এই ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের