নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করলেন স্বপ্না বর্মন। রাজগঞ্জের পরাজিত তৃণমূল প্রার্থী তথা এশিয়ান গেমসে সোনা জয়ী ক্রীড়াবিদ শনিবার পুলিশের দ্বারস্থ হয়ে নিরাপত্তা চাইলেন। একইসঙ্গে ঘটনার তদন্তে নেমে ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে জলপাইগুড়ির রাজগঞ্জে স্বপ্না বর্মণের বাড়িতে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন স্বপ্না ও তার পরিবার। শনিবার তিনি কোতোয়ালি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশের পাশাপাশি বর্তমান সরকারের কাছেও নিরাপত্তার আবেদন জানিয়েছেন তিনি। তার দাবি, এই ঘটনার পর পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি গভীর উদ্বেগে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে। আগুন কীভাবে লাগল, তা জানতে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে ঘটনার পরই এলাকায় শুরু হয়েছে জোর জল্পনা। কয়েকজন প্রতিবেশী দাবি করেছেন, অগ্নিকাণ্ডের নেপথ্যে পরিবারের অভ্যন্তরীণ কোনও কারণ থাকতে পারে। যদিও সেই অভিযোগের সত্যতা এখনও যাচাই করেনি পুলিশ। ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের