নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগনা - গোপন ডেরায় লুকিয়ে থাকার পর অবশেষে বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করল পুলিশ। সরকারি ত্রিপল মজুত ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধার করা হয়েছে । এর জেরেই ঘটনার তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে , প্রথমে একটি পার্টি অফিস ও বাগানবাড়ি থেকে প্রায় ৪ হাজার সরকারি ত্রিপল উদ্ধার হয়। পরে আরও একটি গোপন ডেরা থেকে প্রায় ৮০ লক্ষ টাকা এবং বান্ডিল বান্ডিল সরকারি ত্রিপল উদ্ধার করা হয়েছে বলে দাবি। জানা গেছে, ঘটনার কিছুক্ষণ আগেই একটি গাড়িতে করে চেয়ারম্যান ও তাঁর ঘনিষ্ঠ কয়েকজন এলাকা ছেড়ে পালিয়ে যান। এরপরই গোপন আস্তানা থেকে দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়। ঘটনায় বাদুড়িয়া থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের হয়েছে।
সিপিএমের বাদুড়িয়া তিন নম্বর এরিয়া কমিটির এক কর্মী জানিয়েছেন , তাঁদের অভিযোগের ভিত্তিতেই পুলিশ তল্লাশি চালায়। সেখান থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রিপল ও প্রায় ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পের দুর্নীতির টাকাই সেখানে মজুত ছিল। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে বাদুড়িয়া এলাকার সদস্যরা।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের