নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সাত সকালে বাগুইআটি উড়ালপুলে ঘটল চাঞ্চল্যকর দুর্ঘটনা। সেনা বাসের ধাক্কায় ভেঙে পড়ল উড়ালপুলের হাইটবার। আর সেই ভারী লোহার বার গিয়ে সরাসরি আছড়ে পড়ে একটি অ্যাপ ক্যাবের উপর। অল্পের জন্য প্রাণে রক্ষা পান চালক।
সূত্রের খবর, শনিবার সকালে বাগুইআটি উড়ালপুল এলাকা জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এক ভয়াবহ শব্দে। রঘুনাথপুর থেকে বাগুইআটি উড়ালপুলে উঠছিল সেনাবাহিনীর একটি বাস। কলকাতামুখী লেনে ওঠার সময় বাসটি সজোরে ধাক্কা মারে হাইটবারে। ধাক্কার জেরেই বিশাল লোহার বারটি ভেঙে ছিটকে গিয়ে পড়ে উল্টো দিক দিয়ে আসা একটি অ্যাপ ক্যাবের উপর। দ্রুত ছুটে আসেন আশেপাশের মানুষজন। কিছু সময়ের ব্যবধানে প্রাণে বেঁচে যান গাড়ির চালক।
খবর পেয়ে বাগুইআটি ট্রাফিক গার্ডের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেনা বাসটিকে সরিয়ে দেয়। দুর্ঘটনায় সাময়িক ভাবে যান চলাচল ব্যাহত হলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উড়ালপুল সংলগ্ন ভিআইপি রোডে আগেও বহুবার দুর্ঘটনা ঘটেছে। নিয়মকানুন, নজরদারি সব থাকা সত্ত্বেও কীভাবে এমন দুর্ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের