নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - আদিবাসী সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব বাহা বঁঙাকে কেন্দ্র করে প্রচারের ময়দানে তৈরি হলো এক বিরল রাজনৈতিক মুহূর্ত। রানিবাঁধের জাহের থানে মুখোমুখি হলেন দুই শিবিরের হেভিওয়েট প্রার্থী। একদিকে বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু এবং অন্যদিকে তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদা। ঘটনাকে কেন্দ্র করে জঙ্গলমহল এলাকায় ব্যাপক কৌতূহল ছড়িয়েছে। সব মিলিয়ে, উৎসবের আবহেও রাজনীতির এক ভিন্ন ছবি ধরা পড়ল।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও রানিবাঁধ বাজার ষোলআনার জাহের থানে সাড়ম্বরে পালিত হচ্ছে সারুল পরব। জঙ্গলমহলের সেই চিরাচরিত উৎসবের জমায়েতেই প্রথমে উপস্থিত হন তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদা। আদিবাসী রীতি মেনে তিনি উৎসবে শামিল হন। এর কিছুক্ষণ পরেই মাদল কাঁধে সেখানে এসে উপস্থিত হন বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে একসঙ্গে দেখে উপস্থিত জনতার মধ্যে শোরগোল পড়ে যায়।

তবে মাঠের লড়াই ভুলে সেখানে দেখা গেল এক অনন্য সৌজন্যের ছবি। একপাশে বিজেপি প্রার্থী যখন ঘাড়ের মাদলে ছন্দ তুলছিলেন, ঠিক তখনই সেই মাদলের তালে বাহা নৃত্যে পা মেলাতে দেখা গেল তৃণমূল প্রার্থীকে। রাজনীতির ময়দানে কড়া টক্কর থাকলেও, সংস্কৃতির আঙিনায় এক অদ্ভুত মেলবন্ধন তৈরি হয়। এই দৃশ্য দেখে উপস্থিত স্থানীয় মানুষজন অবাক হয়ে যান।
বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু জানান, 'এটি আমাদের আদিবাসীদের অত্যন্ত পবিত্র উৎসব। দেবতার কাছে আশীর্বাদ নিতে এসেছি যাতে আগামী নির্বাচনে জয়ী হতে পারি। যেহেতু আমি মাদল বাজাতে জানি, তাই সামাজিক নিয়ম মেনেই বাজাচ্ছিলাম। আমাদের রাজনৈতিক মতাদর্শ আলাদা হতেই পারে, কিন্তু সংস্কৃতির জায়গায় কোনো বিভেদ নেই'।
অন্যদিকে তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদা বলেন, 'আমি এখানে কোনো রাজনৈতিক প্রচারে আসিনি, ব্যক্তি হিসেবে উৎসবে যোগ দিতে এসেছি। প্রতি বছরই আমি এখানে আসি। হয়তো বিরোধী দলের প্রার্থীও একইভাবে এসেছেন। আমাদের মধ্যে রাজনৈতিক আদর্শের লড়াই থাকলেও ব্যক্তিগত কোনো সংঘাত নেই। আমরা সবাই এই মাটির সংস্কৃতির অংশ'।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের