নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – ফের মার্কিন মুলুকে চিন্তায় কর্মরত বিদেশিরা। মাথায় হাত পড়েছে ভারতীয়দেরও। বাইডেন জমানার নিয়ম বদল করল ট্রাম্প প্রশাসন। এবার থেকে আমেরিকায় কাজ করার জন্য প্রয়োজনীয় তথ্য অর্থাৎ, ওয়ার্ক পারমিট ডকুমেন্ট স্বয়ংক্রিয় ভাবে পুনর্নবীকরণ হবে না! আমেরিকানদের নিরাপত্তার জন্য নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছে আমেরিকার স্বরাষ্ট্র দফতর (হোমল্যান্ড সিকিউরিটি)।
এক বিবৃতি প্রকাশ করা হয়েছে আমেরিকার স্বরাষ্ট্র দফতর (হোমল্যান্ড সিকিউরিটি)-র তরফ থেকে। সেই বিবৃতিতে জানানো হয়েছে, ৩০ অক্টোবর ২০২৫ বা তার পর যে বিদেশিরা তাঁদের কর্মসংস্থান অনুমোদিত নথি (এমপ্লয়মেন্ট অথোরাজেশন ডকুমেন্ট বা ইএডি) পুনর্নবীকরণের জন্য আবেদন করবেন, তাঁদের নথির স্বয়ংক্রিয় ভাবে মেয়াদ বৃদ্ধি হবে না। মানুষের নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে বিদেশিদের নথি পরীক্ষার নিয়ম কার্যকর করা হতে চলেছে।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, ওয়ার্ক পারমিট ডকুমেন্টের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন আগে পুনর্নবীকরণে জন্য আবেদন করতে হবে। উল্লেখ্য, আমেরিকায় কর্মরত বিদেশিদের জন্য স্বয়ংক্রিয় ভাবে এমপ্লয়মেন্ট অথোরাজেশন ডকুমেন্ট বা ইএডি পুনর্নবীকরণের সুবিধা এনেছিল জো বাইডেন সরকার। বাইডেন জমানায় নিয়ম ছিল, ওয়ার্ক পারমিট ডকুমেন্টের মেয়াদ শেষ হওয়ার পরও আমেরিকায় কাজ করতে পারবেন বিদেশিরা, যদি তাঁরা সময়মতো নথি পুনর্নবীকরণের জন্য আবেদন করে থাকেন।
অজ্ঞাত বন্দুকবাজের নিশানায় ভারতবিরোধী জঙ্গিরা, খোদ লস্করের দাবিতে বাড়ছে রহস্য
ট্রাম্পের শুল্কনীতিতে ঘরে-বাইরে ধাক্কা! ২৫ মার্কিন প্রদেশের মামলায় বাড়ল চাপ
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের